গ্রামের সাধারণ একটি বাড়ি। উঠোনে বসানো রয়েছে একটি হ্যান্ডপাম্প। বাইরে থেকে দেখলে আর পাঁচটা বাড়ির মতোই মনে হবে। কেউ হয়ত ভাববেন, এই কল থেকেই পরিবারের সদস্যরা প্রতিদিন পানীয় জল সংগ্রহ করেন। কিন্তু সেই সাধারণ হ্যান্ডপাম্পের ভিতরেই যে লুকিয়ে রয়েছে এমন এক রহস্য, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি আশপাশের মানুষ। আর সেই রহস্যের পর্দা ফাঁস হতেই রীতিমতো চমকে গেলেন পুলিশকর্মীরাও। কারণ, কলের হাতল চাপতেই জল নয়, বেরিয়ে আসতে শুরু করল অন্য একটি তরল! প্রথমে বিষয়টি দেখে অবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা। পরে জানা যায়, মাটির নীচে তৈরি করা হয়েছিল বিশেষ ব্যবস্থা। আর সেই ব্যবস্থার সাহায্যেই দিনের পর দিন চলছিল বেআইনি মদের কারবার বলে অভিযোগ।
Illegal liquor found flowing from hand pump in Jhansi