ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়ের জেরে চরম দুর্ভোগে যাত্রীরা। পরপর বিমান বাতিল, দেরিতে উড়ানের জেরে ক্ষোভ উগরে দিচ্ছেন সকলে। এই অব্যবস্থার জন্য দায়ী কে, তা নিয়ে কাটাছেঁড়া চলার মাঝেই একটা ঘটনা সামনে এসেছে। যেখানে এক তরুণী হরিদ্বারে তাঁর বাবার অস্তি বিসর্জনের জন্য প্লেনের টিকিট কেটেছিল। কিন্তু বিমান বিভ্রাটের জেরে সমস্যায় পড়েন তিনি। যাওয়া অনিশ্চিত বুঝে বিমানবন্দরে কেঁদে ভাসালেন তিনি।
Indigo flight disruptions cause severe passenger hardship