Advertisement

Kerala: পরীক্ষায় পাশ করেও চাকরি নেই, মাটিতে বসে 'ঘাস খাচ্ছেন' হবু শিক্ষকরা! ছিঃ ছিঃ

চাকরির পরীক্ষা দিয়েছেন। পরিশ্রম করেছেন। ফল প্রকাশের পর দেখেছেন, মেধাতালিকাতেও জায়গা হয়েছে। অর্থাৎ পরীক্ষার সবচেয়ে কঠিন ধাপটি তাঁরা পেরিয়ে গিয়েছেন। স্বাভাবিক নিয়মে এরপর আসার কথা নিয়োগপত্র। কিন্তু সেই নিয়োগপত্রই যদি মাসের পর মাস না আসে, তখন কী করবেন একজন চাকরিপ্রার্থী? এমনই এক প্রশ্নের উত্তর খুঁজতে রাস্তায় নেমেছেন প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়ার অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা। ৩৪ দিন ধরে আন্দোলনের পর শনিবার, আটই আগস্ট তাঁদের প্রতিবাদ আরও প্রতীকী এবং নাটকীয় রূপ নেয়। সচিবালয়ের সামনে বসে ঘাস খেয়ে প্রতিবাদ করেন লোয়ার প্রাইমারি স্কুল টিচার বা এলপিএসটি পদে মেধাতালিকায় থাকা প্রার্থীরা। তাঁদের বক্তব্য পরিষ্কার—পরীক্ষায় পাশ করেও যদি সরকার নিয়োগ না দেয়, তাহলে তাঁদের ভবিষ্যৎ কী? চাকরি না দিলে কি শেষ পর্যন্ত ঘাস খেয়েই বাঁচতে হবে? চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে।

Primary school teacher candidates protest over delayed appointment in Kerala

TAGS:
Advertisement