স্বাধীনতার 80 বছর। চারদিকে জাতীয় পতাকা, দেশাত্মবোধের আবহ, তেরঙ্গা হাতে মানুষের মিছিল। আর সেই দিনই হাসপাতালের দরজায় আটকে গেলেন এক ছাত্র আন্দোলনের নেতা! অভিযোগ, তেরঙ্গা যাত্রায় যোগ দিতে হাসপাতাল থেকে বেরোতেই বাধা দেওয়া হল দেবেন্দ্রনাথ মাহতোকে। শুধু বাধা নয়, এরপর পরিস্থিতি গড়াল ধস্তাধস্তিতে। মাহতোর অভিযোগ, সেই ধাক্কাধাক্কির মধ্যেই বুকে চোট পেয়েছেন তিনি। তাঁর দাবি, পুলিশ তাঁকে স্টেডিয়ামের দিকে যেতে দেয়নি। অথচ তাঁর হাতে ছিল জাতীয় পতাকা, আর গন্তব্য ছিল জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান!
student leader devendranath mahto stopped from joining tiranga yatra on independence day