Advertisement

CCTVতে 1কোটি টাকার Robbery! দামি দামি ফোন-ঘড়ি নিনজা টেকনিকে কীভাবে চুরি করে পালাচ্ছে দেখুন!

রাতের অন্ধকার। চারপাশে প্রায় নিস্তব্ধতা। গুদামের ভিতরে সারি সারি করে সাজানো দামি মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচ এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী। নিরাপত্তারক্ষী রয়েছেন, CCTV ক্যামেরাও রয়েছে। কিন্তু এত কিছু থাকার পরেও কয়েকজন মুখ ঢাকা দুষ্কৃতী ঢুকে পড়ল গুদামের ভিতরে। তারপর একে একে প্যাকেট খুলে, দামি দামি গ্যাজেট বেছে নিয়ে, কার্যত চোখের সামনে থেকে উধাও করে দিল কোটি টাকার সামগ্রী। তালিকায় রয়েছে আইফোন, অ্যাপল ওয়াচ, ডেল-এইচপির ল্যাপটপ, আইপ্যাড এবং আরও নানা দামি ইলেকট্রনিক পণ্য। চুরির মোট মূল্য প্রায় ১ কোটি টাকা। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়, পুরো ঘটনাই ধরা পড়েছে CCTV ক্যামেরায়। প্রশ্ন উঠছে, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল? গুদামের পিছনের দরজা ভেঙে ঢুকে কীভাবে এত বিপুল পরিমাণ সামগ্রী নিয়ে পালাল তিন মুখোশধারী? আর এই চুরির পিছনে কি শুধুই অপরাধীদের পরিকল্পনা, নাকি গুদামের ভিতরের কোনও তথ্যও তাদের হাতে ছিল? গুজরাটের আমেদাবাদের এই চুরির ঘটনা এখন সেই সব প্রশ্নই সামনে নিয়ে এসেছে।

three masked men loot expensive gadgets from ahmedabad warehouse

Advertisement