Advertisement

Ghaziabad News: Gym Trainerর বডির প্রেমে পড়ে তার সঙ্গে স্বামীকে খুনের নিখুঁত প্ল্যান! এক ভুলেই খেলা শেষ!

ভোর ৫টা ১৭ মিনিট। একটি আবাসনের সিসিটিভিতে ধরা পড়ল এক মহিলার গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য। দেখতে আর পাঁচটা সকালের মতোই স্বাভাবিক। কিন্তু মাত্র তিন মিনিটের মধ্যে সেই আবাসনেই ঢুকল এক যুবক। অভিযোগ, সোজা বাড়িতে ঢুকে ঘুমন্ত স্বামীর উপর ধারাস অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল সে। একের পর এক আঘাত। বাড়ির ভিতর থেকে চিৎকার শুনে ছুটে এলেন প্রতিবেশীরা। আর পালানোর সময় যুবকের হাতে দেখা গেল দুটি ধারাল অস্ত্র। সন্দেহ হওয়ায় তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা, নিরাপত্তারক্ষী এবং দুই বাইক আরোহী। পরে তদন্তে সামনে এল আরও চাঞ্চল্যকর অভিযোগ—আক্রান্ত ব্যক্তির স্ত্রী এবং ওই যুবক, যিনি পেশায় জিম প্রশিক্ষক, দু’জনেই নাকি এই হামলার পরিকল্পনা করেছিলেন। পুলিশের দাবি, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল এবং তাঁরা বিয়ে করতে চেয়েছিলেন। সেই পথে বাধা হয়ে দাঁড়ানো স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু সেই পরিকল্পনা গোপন রাখার চেষ্টা হয়েছিল, তা শেষ পর্যন্ত ফাঁস করে দিল সিসিটিভি এবং প্রতিবেশীদের তৎপরতা।

wife and her lover attacks sleeping husband with a sharp weapon in ghaziabad

Advertisement