
গরম বাড়ছে। আর এমন পরিস্থিতিতে অনেকেই এসি কিনতে চাইছেন। এই যন্ত্র কেনার সময় সেলস পার্সন যা বোঝাচ্ছেন, তাই বুঝছেন। নিজে থেকে কোনও হিসেব করে বাড়ি থেকে কিনতে যাচ্ছেন না।

যদিও মাথায় রাখতে হবে, সঠিক এসি কেনা খুবই জরুরি। আপনি যদি নিজের ঘরের জন্য সঠিক পাওয়ারের এসি না কিনতে পারেন, তাহলে কুলিং পাবেন কম। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন।

তাই এসি কেনার যদি ইচ্ছে থাকে, তাহলে স্কোয়্যার ফিট অনুযায়ী, এই যন্ত্র কিনুন। নইলে বিপদ বাড়বে। আর এই নিবন্ধে এর একটা গাউড দেওয়া হল।

আপনার ঘর যদি ৯০ স্কোয়্যার ফিটের কম হয়, তাহলে ০.৭৫ টনের এসি কিনতে পারেন। এই এসিতেই ঘর কুল হয়ে যাবে।

৯১ থেকে ১৩০ স্কোয়্যার ফিট ঘরের জন্য সেরার সেরা হল ১ টনের এসি। তাই এমন ঘরে এর থেকে বেশি পাওয়ারের এসি কেনার প্রয়োজন নেই।

যাঁরা ১.৫ টনের এসি কিনতে চান, তাঁদের ঘর হতে হবে ১৩১ থেকে ১৯০ স্কোয়্যার ফিট। নইলে ফালতু টাকা নষ্ট। এর থেকে ছোট ঘরে ব্যবহার করলে এসির কুলিং ক্যাপাসিটি কাজেই লাগবে না।

অনেকটা বড় সাইজের রুমে, মোটামুটি ১৯১ থেকে ২৫০ স্কোয়্যার ফিটের রুমে আপনি ২ টনের এসি লাগাতে পারেন। তাহলেই পাওয়ার মিলবে ঠিক ঠাক।

২৫১ থেকে ৩১০ স্কোয়্যার ফিটের হল রুমে আপনি ২.৫ টনের এসি লাগান। তাহলেই কাজ হবে। দেখবেন দারুণ কুলিং রাবেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।