Advertisement
টেক

Scorpio-র পর এবার নয়া লুকে আসছে Bolero, স্পেশাল কী কী থাকছে?

Mahindra Bolero Neo Plus
  • 1/7

স্করপিওকে নতুনভাবে লঞ্চ করার পর, এবার নয়ারূপে বোলেরো নিও লঞ্চ করার পরিকল্পনা করছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। কোম্পানি শীঘ্রই বাজারে Bolero Neo-এর একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে। সংস্থা Bolero Neo-এর ফেসলিফট সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করছে। Bolero-এর নতুন ভেরিয়েন্টটি Mahindra Bolero Neo Plus নামে আসতে পারে।
 

Mahindra Bolero Neo Plus
  • 2/7

গত বছর, সংস্থার তরফে TUV300-র বদলে বোলেরো নিও লঞ্চ করা হয়েছিল। আসন্ন Mahindra Bolero Neo Plus হবে TUV300 Plus-এর একটি ফেসলিফটেড সংস্করণ। এতে, হেডল্যাম্প এবং সামনের গ্রিল একটি নতুন ডিজাইনে দেখা যাবে।
 

Mahindra Bolero Neo Plus
  • 3/7

নতুন বোলেরো এটির পুরানো ভেরিয়েন্টের চেয়ে বড় হবে। এটি 7 সিটার এবং 9 সিটার উভয় ভেরিয়েন্টেই পাওয়া যাবে। তবে Bolero Neo Plus-এর ইন্টেরিয়ার হবে মোটামুটি Bolero Neo-র মতোই।

Advertisement
Mahindra Bolero Neo Plus
  • 4/7

নতুন বোলেরতে 7-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পাওয়ার উইন্ডোজ, কি-লেস এন্ট্রি, ক্রুজ কন্ট্রোল, পাওয়ার অ্যাডজাস্টেবল ORVM, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ইকো মোড সহ এসি এবং আরও অনেক দুর্দান্ত ফিচার থাকতে পারে।

Mahindra Bolero Neo Plus
  • 5/7

বোলেরো নিও প্লাসের ইন্টেরিয়র ডিজাইন এবং ড্যাশবোর্ড বোলেরো নিও-র মতোই। Mahindra Bolero Neo Plus ছয়টি ভেরিয়েন্টে আসতে পারে। 

Mahindra Bolero Neo Plus
  • 6/7

এটিতে ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্সের অপশান থাকবে। Bolero Neo Plus-এর সাইজ হবে স্ট্যান্ডার্ড নিওর চেয়ে বড়।

Mahindra Bolero Neo Plus
  • 7/7

Mahindra Bolero Neo বর্তমানে বাজারে 5টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে N4, N8, N10R, N10 এবং N10। বর্তমান নিও মডেলের দাম শুরু 9.29 লক্ষ টাকা থেকে।

আরও পড়ুন - 'ভুল বোঝাবুঝির জেরে অগ্নিপথ-বিক্ষোভ,' মন্তব্য লেফটেন্যান্ট জেনারেল কালিতার

Advertisement