Advertisement
টেক

Nissan Tekton Price In India: যেমন ইন্টেরিয়র তেমন স্টাইল, সামনে এল নিসান টেকটনের চোখধাঁধানো লুক

নিসান টেকটন ০১
  • 1/20

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের গাড়ির বাজারে ধামাকা এন্ট্রি নিল জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা নিসানের একদম নতুন মিড সাইজ এসইউভি টেকটন, এই গাড়িটিকে অনেকে আদর করে বেবি পেট্রোল বলেও ডাকছেন, কারণ এর মাসকুলার লুক আর ডিজাইন ব্র্যান্ডের বিশ্বখ্যাত ফ্ল্যাগশিপ এসইউভি নিসান পেট্রোলের থেকে অনুপ্রাণিত, নতুন ডিজাইনের এই গাড়িটি বাজারে আসতেই হুড়মুড় বাড়ছে উন্মাদনা, ইতিমধ্যেই এই জবরদস্ত গাড়ির বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, মাত্র ১১,০০০ টাকা টোকেন মানি জমা দিয়ে বুক করা যাচ্ছে গাড়িটি, আগামী ২০ জুলাই থেকে গ্রাহকদের হাতে এই নতুন গাড়িটি তুলে দেওয়ার কাজ শুরু হবে বলে নিসানের তরফে জানানো হয়েছে।

নিসান টেকটন ০২
  • 2/20

দেশের বাজারে নিসান টেকটন গাড়ির প্রারম্ভিক এক্স শোরুম দাম রাখা হয়েছে ১০.৪৯ লক্ষ টাকা, এক্কেবারে টপ মডেলের ক্ষেত্রে এর দাম গিয়ে ঠেকবে ১৮.৫৯ লক্ষ টাকা পর্যন্ত, মোট ছয়টি আকর্ষণীয় ভ্যারিয়েন্টে এই গাড়িটি বেছে নিতে পারবেন গ্রাহকরা, যার মধ্যে রয়েছে ভিসিয়া, ভিসিয়া প্লাস, অসেন্টা, এন কানেক্টা, টেকনা এবং টেকনা প্লাস, কম বাজেটের মধ্যে স্পেসিয়াস এবং বোল্ড ডিজাইনের গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য এটি সেরা বিকল্প হতে চলেছে, গাড়িটি রেনোঁ ডাস্টারের প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হলেও এর নিজস্ব লুক একে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করেছে।

নিসান টেকটন ০৩
  • 3/20

এই গাড়ির সামনের অংশে রয়েছে একটি বিশাল আকৃতির ফ্রন্ট গ্রিল, যার মাঝখানে ক্রোম ফিনিশের নিসান লোগোটি জ্বলজ্বল করছে, আর ঠিক তার নিচ দিয়েই চলে গিয়েছে একটি নজরকাড়া লাল রঙের স্ট্রিপ বা রেখা, এখানেই শেষ নয়, গাড়িটির বনেটের ওপর অত্যন্ত সুন্দর হরফে বড় বড় করে খোদাই করা রয়েছে টেকটন নাম, এর সামনের বোনেটটিতে রয়েছে মাসকুলার ক্রিস লাইন, যা গাড়িটিকে সামনের দিক থেকে দারুণ একটা রাফ অ্যান্ড টাফ লুক দিয়েছে, শুধু মাত্র সামনেই নয়, এর পেছনের দিকেও টেকটন ব্র্যান্ডিং দেখা যাবে।

Advertisement
নিসান টেকটন ০৪
  • 4/20

নিসান টেকটনের হেডল্যাম্প সেটআপটি অত্যন্ত আধুনিক ও প্রিমিয়াম, এতে ব্যবহার করা হয়েছে কানেক্টেড এলইডি লাইট বার, যা দুই পাশের সি শেপের ডে টাইম রানিং লাইট বা ডিআরএল এর সঙ্গে যুক্ত রয়েছে, গাড়ির নিচের বাম্পারে ডুয়াল টোন ফিনিশ এবং সিলভার স্কিড প্লেট দেওয়া হয়েছে, যা এর অফ রোড গাড়ির চরিত্রকে আরও ফুটিয়ে তোলে, এর সঙ্গে দেওয়া হয়েছে শক্তিশালী এলইডি ফগ ল্যাম্প, যা কুয়াশা বা রাতের অন্ধকারে চালককে পরিষ্কার রাস্তা দেখতে দারুণ সাহায্য করবে।

নিসান টেকটন ০৫
  • 5/20

পাশ থেকে দেখলে গাড়িটিকে বেশ লম্বা চওড়া মনে হয়, নিসান টেকটনের দৈর্ঘ্য ৪৩৪৮ মিলিমিটার, চওড়ায় এটি ১৮১৫ মিলিমিটার এবং উচ্চতা ১৬৭৪ মিলিমিটার, এর হুইলবেস ২৬৫৭ মিলিমিটার, যা ভেতরের যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করে, এছাড়া এই এসইউভিতে দেওয়া হয়েছে ২১২ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যার ফলে যেকোনো ভাঙাচোরা রাস্তা বা স্পিড ব্রেকার অনায়াসে পেরিয়ে যেতে পারবে এই গাড়ি, পেছনের দরজার হ্যান্ডেলটি জানালার পাশে বডিতে মাউন্ট করা হয়েছে

নিসান টেকটন ০৬
  • 6/20

গাড়ির বেস ভ্যারিয়েন্টে ১৭ ইঞ্চির স্টিল হুইল দেওয়া হলেও টপ ভ্যারিয়েন্টগুলিতে গ্রাহকরা পাবেন দুর্দান্ত ডিজাইনের ১৮ ইঞ্চির অ্যালয় হুইল, যা চাকার আর্চের সঙ্গে দারুণভাবে মানিয়ে গিয়েছে, পেছনের দিকে তাকালে চোখে পড়বে এর কানেক্টেড এলইডি টেল ল্যাম্প সেটআপ, যা পেছনের অংশটিকে খুব আকর্ষণীয় করে তুলেছে, এছাড়া পেছনে একটি প্রমিনেন্ট রুফ স্পয়লার রয়েছে, এর পেছনের টেলগেটটি অন্য গাড়ির মতো ডুয়াল টোন না করে সম্পূর্ণ সিঙ্গেল বডি কালারে রাখা হয়েছে, যার ফলে একে দেখতে বেশ স্লিক লাগে।

নিসান টেকটন ০৭
  • 7/20

এবার আসা যাক গাড়ির ভেতরের অন্দরমহলের কথায়, নিসান টেকটনের কেবিনে পা রাখলেই এক রাজকীয় অনুভূতি মিলবে, এর ড্যাশবোর্ডটি মাল্টি লেয়ার্ড ডিজাইনে তৈরি করা হয়েছে, ইন্টেরিয়রের জন্য বেছে নেওয়া হয়েছে ব্ল্যাক, হোয়াইট এবং পার্পল রঙের ট্রাই টোন থিম, যা কেবিনটিকে অত্যন্ত প্রিমিয়াম করে তুলেছে, ড্যাশবোর্ডের কিছু জায়গায় গোল্ড বা সোনালী রঙের ইনসার্ট ব্যবহার করা হয়েছে, যা ডিজাইনের দিক থেকে একটি বেশ চমৎকার বৈচিত্র্য এনে দিয়েছে চালক ও যাত্রীদের জন্য।

Advertisement
নিসান টেকটন ০৮
  • 8/20

গাড়িটির ভেতরে একটি বিশাল আকারের প্যানোরামিক সানরুফ রয়েছে, যা কেবিনের ভেতরটাকে আরও বেশি উজ্জ্বল এবং খোলামেলা দেখাতে সাহায্য করে, চালকের সুবিধার জন্য রয়েছে থ্রি স্পোক স্টিয়ারিং হুইল, যাতে পিয়ানো ব্ল্যাক ফিনিশ এবং নিসানের লোগো রয়েছে, ইনফোটেইনমেন্ট এবং বিনোদনের জন্য এতে রয়েছে একটি ১০.১ ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ডিসপ্লে, যা ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে সাপোর্ট করে, এছাড়া গান শোনার জন্য আরকামিস ব্র্যান্ডের ৬টি স্পিকার বিশিষ্ট সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে।

নিসান টেকটন ০৯
  • 9/20

এই এসইউভির চালক ও সামনের সহযাত্রীর বসার জন্য সিক্স ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল এবং ভেন্টিলেটেড সিট দেওয়া হয়েছে, গরমের দিনে যা অত্যন্ত আরামদায়ক, এর ড্যাশবোর্ডে রয়েছে একটি ১০.২৫ ইঞ্চির ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে গাড়ির সমস্ত তথ্য ফুটে উঠবে, এ ছাড়া কেবিনের আবহাওয়া আরামদায়ক রাখার জন্য এতে ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল এবং এয়ার পিউরিফায়ার দেওয়া হয়েছে, পেছনের সিটের যাত্রীদের সুবিধার জন্য রিয়ার এসি ভেন্ট এবং আর্মরেস্টের ব্যবস্থাও থাকছে

নিসান টেকটন ১০
  • 10/20

প্রচুর জিনিসপত্র নিয়ে যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই গাড়িটি একদম পারফেক্ট, কারণ এই গাড়িতে মিলবে ৭০০ লিটারের বিশাল বুট স্পেস বা ডিকির জায়গা, যা এই সেগমেন্টের অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি, যদি পেছনের সিটগুলি ভাঁজ করে দেওয়া হয়, তবে এই বুট স্পেস বেড়ে দাঁড়ায় ১৭৮৯ লিটার পর্যন্ত, জিনিসপত্র তোলার সুবিধার জন্য এতে রয়েছে মেকানাইজড বা পাওয়ার্ড টেলগেট, যা বাটন টিপলেই নিজে থেকে খুলে যায়, এ ছাড়া কেবিনে রয়েছে ৪৮ রঙের অ্যাম্বিয়েন্ট লাইটিং।

নিসান টেকটন ১১
  • 11/20

নতুন নিসান টেকটনের শক্তির উৎস হলো এর দুটি শক্তিশালী টার্বো পেট্রোল ইঞ্জিন, এর বেস মডেলে দেওয়া হয়েছে একটি ১.০ লিটারের থ্রি সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ১০০ হর্সপাওয়ার এবং ১৬৬ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে, এই ইঞ্জিনের সঙ্গে শুধুমাত্র সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের বিকল্প মিলবে, এর দাবি করা মাইলেজ প্রতি লিটারে ১৯.৫ কিলোমিটার, তবে এই মডেলে কোনো অটোমেটিক বা হাইব্রিড ইঞ্জিনের অপশন আপাতত দিচ্ছে না নিসান।

Advertisement
নিসান টেকটন ১২
  • 12/20

যারা আরও বেশি পারফরম্যান্স পছন্দ করেন তাদের জন্য রয়েছে বড় ১.৩ লিটারের ফোর সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা থেকে মিলবে দুর্দান্ত ১৬৩ হর্সপাওয়ার এবং ২৮০ নিউটন মিটার টর্ক, এই ইঞ্জিনের সঙ্গে সিক্স স্পিড ম্যানুয়াল এবং সিক্স স্পিড ডুয়াল ক্লাচ অটোমেটিক বা ডিসিটি গিয়ারবক্সের অপশন পাওয়া যাবে, ম্যানুয়াল ভ্যারিয়েন্টে প্রতি লিটারে ১৭.৮ কিলোমিটার এবং ডিসিটি ভ্যারিয়েন্টে প্রতি লিটারে ১৮.৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

নিসান টেকটন ১৩
  • 13/20

গাড়ির সুরক্ষার দিক থেকেও নিসান কোনো রকম আপস করেনি, এই নিসান টেকটন ক্র্যাশ টেস্টে ভারত এনক্যাপ বা বি এনক্যাপ এর কাছ থেকে পূর্ণ ফাইভ স্টার সেফটি রেটিং ছিনিয়ে নিয়েছে, প্রাপ্তবয়স্কদের সুরক্ষার ক্ষেত্রে এটি ৩২ এর মধ্যে ৩০.৪৯ নম্বর এবং শিশুদের সুরক্ষার ক্ষেত্রে ৪৯ এর মধ্যে ৪৫ নম্বর পেয়েছে, সুরক্ষার এই দুর্দান্ত স্কোর প্রমাণ করে যে এই গাড়িটি ভারতীয় পরিবারগুলির জন্য কতটা নিরাপদ হতে চলেছে, দুর্ঘটনার সময় যাত্রীদের সুরক্ষিত রাখতে এতে বেশ কিছু আধুনিক টেকনোলজি যুক্ত করা হয়েছে।

নিসান টেকটন ১৪
  • 14/20

নিসান টেকটনের সমস্ত ভ্যারিয়েন্টেই স্ট্যান্ডার্ড হিসেবে ছয়টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে, এর সাথে রয়েছে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস এবং ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন বা ইবিডি, পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো সহজ করতে এতে হিল হোল্ড অ্যাসিস্টের সুবিধা দেওয়া হয়েছে, চার চাকাতেই দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক, যা যেকোনো গতিতে গাড়িকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে, এ ছাড়া রয়েছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম বা টিপিএমএস।

নিসান টেকটন ১৫
  • 15/20

চালককে রাস্তায় সুরক্ষিত রাখতে এই গাড়িতে যুক্ত করা হয়েছে লেভেল টু এডাস বা অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, যার মধ্যে লেন কিপ অ্যাসিস্ট ও ব্লাইন্ড স্পট মনিটরিং এর মতো ফিচার রয়েছে, সরু জায়গায় গাড়ি পার্কিং করার সুবিধার জন্য এতে দেওয়া হয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং ফ্রন্ট ও রিয়ার পার্কিং সেন্সর, বৃষ্টির তীব্রতা বুঝে নিজে থেকেই চলতে শুরু করবে এর রেন সেন্সিং ওয়াইপার, এ ছাড়া ভেতরে রয়েছে অটো ডিমিং আইআরভিএম আয়না।

Advertisement
নিসান টেকটন ১৬
  • 16/20

গাড়িটির কালার অপশনের তালিকাও বেশ দীর্ঘ, নিসান টেকটন মোট ছয়টি মোনো টোন রঙে পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে মুনব্রো গ্রে, ইন্ডিগো ব্লু, ফ্লেয়ার গার্নেট রেড, ব্লেড সিলভার, অনিক্স ব্ল্যাক এবং পার্ল হোয়াইট, যারা একটু স্টাইলিশ লুক পছন্দ করেন তাদের জন্য পাঁচটি ডুয়াল টোন রঙের বিকল্প রাখা হয়েছে, এই ডুয়াল টোন অপশনে প্রতিটি রঙের সঙ্গেই একটি অনিক্স ব্ল্যাক রঙের ছাদ বা রুফ পাওয়া যাবে, যা দূর থেকে গাড়িটিকে দেখতে আরও আকর্ষণীয় করে তোলে।

নিসান টেকটন ১৭
  • 17/20

বাজারে আসার পর থেকেই এই গাড়িটি হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটস, মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা, টয়োটা হাইরাইডার, হোন্ডা এলিভেট, স্কোডা কুশাক এবং ফক্সওয়াগেন টাইগুনের মতো জনপ্রিয় গাড়িগুলিকে কড়া টক্কর দিতে চলেছে, নিসান ইন্ডিয়ার জন্য এই গাড়িটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হতে চলেছে, ২০২৩ সালে কিকস এসইউভি বন্ধ হয়ে যাওয়ার পর মিড সাইজ এসইউভি সেগমেন্টে এটিই নিসানের প্রথম বড় পদক্ষেপ, যা তাদের বিক্রি অনেক বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

 

নিসান টেকটন ১৮
  • 18/20

সব মিলিয়ে চোখ ধাঁধানো ডিজাইন, প্রিমিয়াম ইন্টেরিয়র, ভরপুর আধুনিক ফিচার এবং ভারতের নিজস্ব ক্র্যাশ টেস্টে ফাইভ স্টার সেফটি রেটিং এর প্যাকেজ নিয়ে নিসান টেকটন ভারতীয় গ্রাহকদের মন জয় করতে পুরোপুরি প্রস্তুত, যারা বাজেট ফ্রেন্ডলি অথচ এসইউভির মতো স্পেস এবং মাসকুলার রোড প্রেজেন্স চান, তাদের জন্য এই গাড়িটি শোরুমে গিয়ে একবার পরখ করে দেখা উচিত, নিসানের এই নতুন বাজি বাজারে কতটা ধামাকা সৃষ্টি করতে পারে এখন সেটাই দেখার।

নিসান টেকটন
  • 19/20
Advertisement
নিসান টেকটন
  • 20/20
Advertisement