
খুব গরম পড়েছে। এখন অনেকেই এসি কেনার প্ল্যান করছেন। এই যন্ত্রই গরম থেকে বাঁচার একমাত্র রাস্তা। তাই গরম পড়তেই এই যন্ত্র কেনার চাহিদা এত বেড়ে যায়।

এসি কেনার সময় অবশ্যই সাবধান হতে হবে। কয়েকটি জিনিস মাথায় রেখেই কিনতে হবে এসি। নইলে ঠকে যেতে পারেন।

তাই আর সময় নষ্ট নয়, বরং এসি কেনার কয়েকটি সেরা টিপস জেনে নিন। সেই দিকগুলি মাথায় রেখেই কিনে নিন। তাহলেই মিটে যাবে সমস্যা।

এসি কেনার আগে ঘরের আয়তন মাথায় রাখতে হবে। ১০০-১২০ বর্গফুটের জন্য ১ টন, ১২০-১৮০ বর্গফুটের জন্য ১.৫ টন এবং ২০০+ বর্গফুটের জন্য ২ টনের এসি কিনে নিন।

সাধারণ এসির তুলনায় ইনভার্টার এসি কেনা উচিত। এই ধরনের এসি বিদ্যুৎ সাশ্রয়ী। ইলেকট্রিক বিল আসে কম। আওয়াজ করে কম।

চেষ্টা করুন ৫ স্টার এসি কেনার। তাহলেই কম ইলেকট্রিক পুড়বে। যদিও যাঁরা কম সময় এসি চালান, তাঁরা ৩ স্টার বা ৪ স্টারও কিনতে পারেন।

এসির ওয়ারেন্টি জানতে হবে। কম্প্রেসরের ওয়ারেন্টি ৫ থেকে ১০ বছর থাকা জরুরি। আর কম্প্রিহেনসিভ ওয়ারেন্টি যত বেশি বছরের হয়, ততই ভাল।

এসিতে অ্যালুমুনিয়ামের পরিবর্তে কপার কয়েল কন্ডেন্সার যুক্ত এসি কিনুন। এগুলি টেকসই হয়। তাই কেনার আগে এই দিকটা অবশ্যই দেখে নেবেন।