কুইকশিফটার থেকে ট্র্যাকশন কন্ট্রোল, 2026 KTM 200 Duke-এ নতুন কী ফিচার, দাম কত?

নতুন KTM 200 Duke-এর সবচেয়ে বড় আকর্ষণ বাই-ডিরেকশনাল কুইকশিফটার। এর সাহায্যে ক্লাচ ব্যবহার না করেই গিয়ার আপশিফট ও ডাউনশিফট করা যাবে। তাতে রাইডারদের ভীষণ সুবিধা হবে। এছাড়া বাইকটিতে রয়েছে রাইড-বাই-ওয়্যার থ্রটল।

Advertisement
কুইকশিফটার থেকে ট্র্যাকশন কন্ট্রোল, 2026 KTM 200 Duke-এ নতুন কী ফিচার, দাম কত?2026 KTM 200 Duke
হাইলাইটস
  • নতুন KTM 200 Duke-এর সবচেয়ে বড় আকর্ষণ বাই-ডিরেকশনাল কুইকশিফটার
  • এর সাহায্যে ক্লাচ ব্যবহার না করেই গিয়ার আপশিফট ও ডাউনশিফট করা যাবে
  • রাইডারদের ভীষণ সুবিধা হবে

KTM Duke বাইকের প্রতি অনেকেরই ভালোবাসা রয়েছে। তাই এই বাইকের সবসময়ই থাকে তুঙ্গে। আর এই বিষয়টা ভালই জানে সংস্থাটি। তাই তারা নিয়মিত এই বাইকটি আপডেট করে। সেই মতো ২০২৬ সালের জন্য KTM 200 Duke-এ একাধিক নতুন ফিচার যুক্ত করল সংস্থা। এবার থেকে বাইকটিতে স্ট্যান্ডার্ড হিসাবে পাওয়া যাবে বাই-ডিরেকশনাল কুইকশিফটার, রাইড-বাই-ওয়্যার থ্রটল, ট্র্যাকশন কন্ট্রোল এবং দুটি রাইড মোড। তাই আর সময় নষ্ট নয়, এই বাইকে কী ফিচার রয়েছে, এর ইঞ্জিন কেমন, এর দাম কত? সব তথ্য জেনে নিন। 


KTM 200 Duke-এ নতুন ফিচার কী কী?
নতুন KTM 200 Duke-এর সবচেয়ে বড় আকর্ষণ বাই-ডিরেকশনাল কুইকশিফটার। এর সাহায্যে ক্লাচ ব্যবহার না করেই গিয়ার আপশিফট ও ডাউনশিফট করা যাবে। তাতে রাইডারদের ভীষণ সুবিধা হবে।

এছাড়া বাইকটিতে রয়েছে রাইড-বাই-ওয়্যার থ্রটল। এর ফলে ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে থ্রটল নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে মিলবে ট্র্যাকশন কন্ট্রোল। যেটি দ্রুত গতিতে বাইক চালানোর সময় পিছনের চাকার গ্রিপ নিয়ন্ত্রণে সাহায্য করবে।

এবার থেকে বাইকটিতে পাওয়া যাবে দুটি রাইড মোড, স্ট্রিট ও রেইন। রাস্তার পরিস্থিতি অনুযায়ী এই মোড বেছে নিতে পারবেন চালকরা। আপডেটেড TFT ইনস্ট্রুমেন্ট ডিসপ্লের মাধ্যমে এই ফিচারগুলি নিয়ন্ত্রণ করা যাবে।

এছাড়াও রয়েছে Crawl Assist। যানজটের মধ্যে বারবার বাইক থামানো ও চালানোর সময় চালকের ক্লান্তি কমাতে সাহায্য করবে এই ফিচার।

KTM 200 Duke-এর ইঞ্জিন ও হার্ডওয়্যার
নতুন মডেলেও আগের ১৯৯.৫ সিসি, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২৫ বিএইচপি পাওয়ার ও ১৯.৩ এনএম টর্ক পাওয়া যায়। যার অর্থ, ইঞ্জিনের পারফরম্যান্সে কোনও পরিবর্তন হয়নি। মূলত প্রযুক্তি ও রাইডার অ্যাসিস্ট ফিচারেই জোর দিয়েছে সংস্থা।

হার্ডওয়্যারের ক্ষেত্রে রয়েছে ৪৩ মিমি WP আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক। সামনে রয়েছে ৩২০ মিমি ব্রেক রোটর। পিছনের চাকায় দেওয়া হয়েছে আরও চওড়া ১৫০-সেকশনের টায়ার। এই ফিচারগুলি বাইকটির স্পোর্টি ও স্ট্রিটফাইটার লুক বজায় রাখবে।

Advertisement

KTM 200 Duke: নতুন রং ও দাম
আপডেটেড KTM 200 Duke-এ মিলবে দু'টি নতুন রঙের অপশন। Liquid Carbon রঙে প্রথমবারের মতো বাইকটিতে সম্পূর্ণ কালো ফিনিশ দেওয়া হয়েছে। অন্যদিকে Slate Grey রঙে থাকছে আলাদা স্টাইলিং।

দাম কত?
নতুন KTM 200 Duke-এর এক্স-শোরুম দাম (দিল্লি) ২,০৭,১৪০ টাকা। আগের মডেলের তুলনায় দাম বেড়েছে মাত্র ১,৫৫২ টাকা। এর সঙ্গে আবার ট্যাক্স ও ইনস্যুরেন্স যোগ হবে।

যদিও দাম বাড়লেও একাধিক নতুন ফিচারও মিলছে। এখন থেকে বাইকটিতে কুইকশিফটার, ট্র্যাকশন কন্ট্রোল এবং একাধিক রাইড মোডের মতো ফিচার যুক্ত হয়েছে। 

 

POST A COMMENT
Advertisement