iPhone 18 Pro সিরিজের ফোনের দাম কেমন হবে? জেনে নিন গোপন খবর

আইফোন ১৮ প্রো লঞ্চ হতে পারে সেপ্টেম্বর মাসে। এই ফোনের দাম কি বাড়বে? জেনে নিন সব তথ্য।

Advertisement
iPhone 18 Pro সিরিজের ফোনের দাম কেমন হবে? জেনে নিন গোপন খবরআই ১৮ প্রো-এর দাম কত?
হাইলাইটস
  • আইফোন ১৮ প্রো লঞ্চ হতে পারে সেপ্টেম্বর মাসে
  • এই ফোনের দাম কি বাড়বে?
  • জেনে নিন সব তথ্য

ইতিমধ্যেই ম্যাক এবং আইপ্যাডের দাম বাড়িয়েছে অ্যাপল। কিন্তু আইফোনের কী হবে? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা দাবি করছেন, আইফোন ১৮ প্রো সিরিজ কিনতে আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে। 

এই প্রসঙ্গে বলি, আগে ধারণা করা হয়েছিল, অ্যাপল খুব বেশি দাম বাড়াবে না। কিন্তু সম্প্রতি ম্যাক ও আইপ্যাড-এর দাম বাড়ানোর পর সেই ভাবনা বদলে গেছে।

বিশ্লেষকদের মতে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সামনে আসতে পারে আইফোন ১৮ প্রো সিরিজ। যদিও অ্যাপল এখনও এই সিরিজের ফোনের আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করেনি। তবে মেমোরি চিপের বাড়তি খরচের কারণে ফ্ল্যাগশিপ মডেলগুলোর দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বাজার গবেষণা সংস্থা আইডিসি-এর মতে, আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স এর দাম আগের মডেলের তুলনায় ২০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। এর আগে আইডিসি অনুমান করেছিল প্রো মডেলগুলোর দাম ১০০ ডলার বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সাধারণ মডেলগুলোর দাম ৫০ ডলার বাড়তে পারে। কিন্তু ম্যাক ও আইপ্যাড-এর দাম কিছু ক্ষেত্রে ৩০০ ডলার পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আইডিসি-এর ডেটা ও অ্যানালিটিক্স বিভাগের সিনিয়র ডিরেক্টর নাবিলা পোপাল মনে করছেন, আইফোনের দাম আরও বেশি বাড়তে পারে।

তাঁর মতে, আইফোন ১৮ প্রো-এর প্রাথমিক দাম আমেরিকায় ১,২৪৯ থেকে ১,২৯৯ ডলারের মধ্যে থাকতে পারে। অন্যদিকে আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর দাম শুরু হতে পারে ১,৩৪৯ থেকে ১,৩৯৯ ডলার থেকে।

আসলে বিশ্বজুড়ে মেমোরি চিপের সঙ্কটের জন্যই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। গুঞ্জন রয়েছে, আইফোন ১৮ প্রো মডেলগুলোতে ১২ জিবি ব়্যাম থাকবে। একই ধরনের মেমোরি ব্যবহৃত নতুন আইপ্যাড-এর দামও অ্যাপল ইতিমধ্যে বাড়িয়েছে।

ভারতেও বাড়তে পারে দাম
ভারতীয় বাজারেও এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইডিসি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট নবকেন্দর সিং আগে জানিয়েছিলেন, আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্সের দাম ১০০ থেকে ১৫০ ডলার (প্রায় ৯,৫০০ থেকে ১৪,২০০ টাকা) পর্যন্ত বাড়তে পারে। তবে সেই পূর্বাভাস দেওয়া হয়েছিল ম্যাকবুক ও আইপ্যাড-এর নতুন মূল্যবৃদ্ধির আগে।

Advertisement

বর্তমানে আইফোন ১৭ প্রো-এর এর দাম ১,৩৪,৯০০ টাকা এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের শুরুর দাম ১,৪৯,৯০০ টাকা। তবে নতুন মডেলগুলোর দাম এর থেকে অনেকটাই বেশি হতে পারে।

আইডিসি-এর মতে, দাম বাড়লেও প্রো সিরিজের চাহিদায় বড় প্রভাব পড়বে না। কারণ, অনেক পুরনো আইফোন ব্যবহারকারী অ্যাপলের নতুন এআই-চালিত সিরি ফিচারের জন্য আপগ্রেড করতে আগ্রহী হবেন


এ দিকে, আইফোন ১৮ সিরিজের সঙ্গে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন-ও বাজারে আসতে পারে। আইডিসি-এর অনুমান, এই ডিভাইসটির প্রাথমিক দাম হতে পারে প্রায় ২,৫০০ ডলার। আর বেশি স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম ৩,০০০ ডলার পর্যন্ত হতে পারে।

 

POST A COMMENT
Advertisement