আজ এয়ারটেল 5G প্ল্যান ঘোষণা করতে পারেসম্প্রতি জিও (Jio) দেশের চারটি শহরে তাদের 5G পরিষেবা চালু করেছে। কোম্পানি নির্বাচিত ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ডেটা দেবে। অর্থাৎ ব্যবহারকারীদের কোনও প্ল্যান লাগবে না। এখন মনে হচ্ছে এয়ারটেলও তাদের 5G প্ল্যান (Airtel 5G Plans) ঘোষণা করতে চলেছে। এই মাসের শুরুতে, কোম্পানি ভারতের ৮টি শহরে 5G পরিষেবা দেওয়া চালু করেছে। এখন কোম্পানি তাদের প্ল্যানগুলি ঘোষণা করতে পারে। এ নিয়ে এয়ারটেলের পক্ষ থেকে একটি টুইটও করা হয়েছে।
এর সঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে 5G লেখা দেখা যাচ্ছে। যদিও, এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে এটি দেখলে বোঝা যায় যে ঘোষণাটি শুধুমাত্র 5G সম্পর্কিত। এর সঙ্গে ভিডিও শেষ হওয়ার আগে একটি তারিখও দেখা যাচ্ছে। সেখানে ২০২২ সালের ৬ অক্টোবরের উল্লেখ রয়েছে।
অন্য একটি টুইটে কোম্পানি বলেছে যে বড় প্রকাশের জন্য প্রস্তুত থাকুন। এতে শেয়ার করা পোস্টারে সন্ধে ৬টার সময় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, কোম্পানি আজ সন্ধ্যা ৬টায় তার 5G প্ল্যান সম্পর্কে তথ্য শেয়ার করতে পারে।
এটাও আশা করা হচ্ছে যে কোম্পানি আরও কিছু শহরে 5G পরিষেবা চালু করার কথা ঘোষণা করতে পারে। যদিও, এটা শুধুমাত্র একটি অনুমান। সঠিক বিবরণের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। একটি রিপোর্ট অনুযায়ী এয়ারটেলের 5 G প্ল্যান এই মুহূর্তে 4G-র মতোই হতে পারে।
Jio এখনও তাদের 5G প্ল্যান ঘোষণা করেনি। কোম্পানি জানিয়েছে যে ব্যবহারকারীরা বর্তমানে আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবে। সংস্থাটি গ্রাহকদের 5G পরিষেবাতে আমন্ত্রণ জানাচ্ছে।