এয়ারটেলের ফ্রি ডেটাএখন ফোন ব্যবহারই করা হয় সোশ্যাল মিডিয়ায় তাকানোর জন্য। ইন্টারনেট ছাড়া যে ফোন প্রাণহীন। চলবে না ফেসবুক, ইনস্টা, হোয়াটস অ্যাপ, ইউটিউব। তাই সকলেই এখন এমন প্ল্যান রিচার্জ করেন যাতে ডেটা পাওয়া যায় অফুরন্ত।
আর ভাল খবর হল, দেশের অন্যতম বড় টেলিকম নেটওয়ার্ক সংস্থা এয়ারটেল নিজের কিছু গ্রাহকের জন্য একবারে ফ্রিতে দিচ্ছে ইন্টারনেট।
কারা পাবেন ফ্রি ইন্টারনেট?
যতদূর খবর, এয়ারটেলের পোস্টপেইড ব্যবহারকারী যে কোনও গ্রাহক ফ্রিতে ডেটা পাবেন। প্রথমে শুধুমাত্র একটি সার্কেলের জন্য এই অফার চালু করেছিল সংস্থা। তবে বর্তমানে সব সার্কেলের জন্যই এই অফার চালু হয়েছে বলে খবর।
সংস্থার পক্ষ থেকে জানা যাচ্ছে, দেশের যে কোনও প্রান্তের যে কোনও সার্কেলের এয়ারটেল পোস্টপেড লাইন ব্যবহারকারী ব্যক্তি বিনামূল্যে পাবেন ইন্টারনেট।
কেন দেওয়া হচ্ছে এই অফার?
সংস্থার তরফ থেকে খবর যে, এয়ারটেল চাইছে যাতে বেশিরভাগ ব্যবহারকারী প্রিপেড থেকে পোস্টপেড লাইনে সুইচ করেন। তাই তারা এই ধরনের অফার এনেছে। ফ্রিতে দিচ্ছে আনলিমিটেড ডেটা।
কত টাকা থেকে শুরু?
যতদূর জানা যাচ্ছে, এয়ারটেলের যে কোনও পোস্টপেড প্ল্যান শুরু হচ্ছে ৪৪৯ টাকা থেকে। এর উপর আবার ১৮ শতাংশ জিএসটি জুড়ে দিতে হবে। সেটাই হল বেসিক প্ল্যান। এই প্ল্যানে ৩০ দিনের জন্য আনলিমিটেড ডেটা পাওয়া যায়। পাশাপাশি ভ্যালিডিটি থাকে ১ মাস। সেই সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএস থেকে শুরু আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। তাই চিন্তার কিছুই নেই।
এসব ছাড়াও এই প্ল্যানে ১০০ জিবি গুগল স্টোরেজ মিলবে। পাশাপাশি পাওয়া যাবে জিও হটস্টার মোবাইলের ৩ মাসের সাবস্ক্রিপশন। এছাড়া অ্যাডব প্রিমিয়ামের ১ বছরের সাবস্ক্রিপশন মিলবে। পাশাপাশি পাওয়া যাবে এয়ারটেল এক্সট্রিম প্লে-এর অ্যাক্সেসও।
এছাড়া রয়েছে এয়ারটেলের ফ্যামিলি প্ল্যান। এই প্ল্যানে ১৮ শতাংশ জিএসটি আলাদা করে যোগ করতে হবে। এতে আপনি দুই জনের জন্য সিম পাবেন। পাশাপাশ মোবাইল ডেটা থেকে শুরু করে আনলিমিটেড কলিং, ডেইলি এসএমএস এবং অন্যান্য একাধিক লাভ মিলবে। তাই চাইলে এই প্ল্যানটা নিতে পারেন।