বিনা স্ক্রিনওয়ালা i-phone? এই গেজেট স্মার্টফোনের দিন শেষ করতে চলেছে!

Apple AI Wearable Pin: ডিজাইনের দিক থেকে এআই পিনটি হবে পাতলা, চ্যাপ্টা এবং গোলাকার ডিস্কের মতো। অ্যালুমিনিয়াম ও গ্লাসের সংমিশ্রণে তৈরি বডির সামনে থাকবে দু’টি ক্যামেরা, একটি স্ট্যান্ডার্ড ও একটি ওয়াইড-অ্যাঙ্গেল। আশপাশের পরিবেশ, ছবি কিংবা ভিডিও ধারণ করতে পারবে এই ক্যামেরা।

Advertisement
বিনা স্ক্রিনওয়ালা i-phone? এই গেজেট স্মার্টফোনের দিন শেষ করতে চলেছে!

Apple AI Wearable Pin: অ্যাপল নতুন এক ধরনের এআই-চালিত ওয়্যারেবল ডিভাইস আনার পরিকল্পনা করছে বলে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, এটি হবে একটি স্ক্রিনবিহীন ‘এআই পিন’, আকারে এয়ারট্যাগের মতো হলেও সামান্য মোটা। জামা বা পোশাকে পিন করে ব্যবহার করা যাবে এই ডিভাইস, যেখানে পুরোপুরি হ্যান্ডস-ফ্রি ভয়েস ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করার সুবিধা থাকবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই এআই পিন মূলত Humane AI Pin কিংবা OpenAI-এর আসন্ন হার্ডওয়্যারের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। সব কিছু ঠিকঠাক চললে ২০২৭ সালের মধ্যেই বাজারে আসতে পারে এই ডিভাইস। প্রাথমিকভাবে প্রায় ২ কোটি ইউনিট উৎপাদনের পরিকল্পনাও নাকি রয়েছে অ্যাপলের।

ডিজাইনের দিক থেকে এআই পিনটি হবে পাতলা, চ্যাপ্টা এবং গোলাকার ডিস্কের মতো। অ্যালুমিনিয়াম ও গ্লাসের সংমিশ্রণে তৈরি বডির সামনে থাকবে দু’টি ক্যামেরা, একটি স্ট্যান্ডার্ড ও একটি ওয়াইড-অ্যাঙ্গেল। আশপাশের পরিবেশ, ছবি কিংবা ভিডিও ধারণ করতে পারবে এই ক্যামেরা।

ডিভাইসটিতে থাকবে তিনটি মাইক্রোফোন, যা স্পেশাল অডিও ক্যাপচার করতে সক্ষম। পাশাপাশি এআই-এর উত্তর বা নোটিফিকেশন শোনানোর জন্য থাকবে একটি স্পিকার। দ্রুত অ্যাক্টিভেশনের জন্য এক পাশে থাকবে একটি ফিজিক্যাল বাটন। চার্জিংয়ের জন্য অ্যাপল ওয়াচের মতো ম্যাগনেটিক ইন্ডাক্টিভ ওয়্যারলেস চার্জিং সিস্টেম ব্যবহার করা হবে।

এআই ফিচারের ক্ষেত্রে অ্যাপল অত্যাধুনিক মডেল ব্যবহারের পরিকল্পনা করছে। ব্যাটারি ও পারফরম্যান্সের সমস্যা এড়াতে ভারী প্রসেসিং আইফোন বা ক্লাউডে পাঠানো হতে পারে। গুগল জেমিনির মতো ক্লাউড-ভিত্তিক এআই সিস্টেমের সাহায্য নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই এআই পিন স্ক্রিন ছাড়াই ব্যবহারকারীর প্রয়োজন বুঝে প্রোঅ্যাকটিভ সাজেশন দেবে, ভয়েস কমান্ডে রিয়েল-টাইম তথ্য দেবে এবং আশপাশের পরিবেশ অনুযায়ী কনটেক্সট-অ্যাওয়ার সহায়তা করবে। মূল লক্ষ্য—ডিসপ্লের উপর নির্ভরতা কমিয়ে আরও স্বাভাবিক এআই অভিজ্ঞতা দেওয়া।

তবে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অ্যাপলের অভ্যন্তরীণ মূল্যায়নের ওপর নির্ভর করে ভবিষ্যতে এটি বাতিলও হতে পারে। উল্লেখযোগ্যভাবে, WWDC ২০২4-এর পর থেকে অ্যাপল তাদের এআই কৌশল জোরদার করেছে—সিরির বড় আপগ্রেড, জেমিনি ইন্টিগ্রেশন এবং নতুন হার্ডওয়্যার নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে।

Advertisement

গোপনীয়তা নিয়ে উদ্বেগের কথা মাথায় রেখে এআই পিনে ‘ট্রাস্ট লাইট’-এর মতো ফিচার থাকতে পারে, যা ক্যামেরা বা রেকর্ডিং চালু থাকলে ব্যবহারকারী ও আশপাশের মানুষকে সতর্ক করবে। জনসমক্ষে ব্যবহারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

POST A COMMENT
Advertisement