বাজাজ পালসার আরএস২০০আবার নতুন অবতারে বাজারে এসেছে Bajaj Pulsar RS200। এটিকে আপডেট করে নতুনভাবে লঞ্চ করা হয়েছে। এবারের আপডেটে রয়েছে নয়া প্রযুক্তি ও হার্ডওয়্যার। এতে যুক্তি হয়েছে অত্যাধুনিক কিছু ফিচার। যার ফলে ক্রেতাদের মন জয় করতে পারে এই বাইক।
সংস্থা জানিয়েছে, নতুন Bajaj Pulsar RS200-এ রয়েছে ইলেকট্রনিক থ্রটল বডি। সেই সঙ্গে একাধিক রাইডিং মোড ও ট্র্যাকশন কন্ট্রোলের মতো ফিচারও জুড়ে গিয়েছে এই বাইকে। পাশাপাশি এর ইঞ্জিনের শক্তিও বাড়িয়েছে সংস্থা। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই বাইকের ফিচার ও দাম। তারপরই না হয় সিদ্ধান্ত নেবেন বাইকটি আপনি কিনবেন নাকি কিনবেন না।
দাম কত?
নতুন Bajaj Pulsar RS200-এর দাম এখন ১৯৮.৪১১ টাকা। এটা অবশ্য এর এক্স শোরুম দাম। এর সঙ্গে যুক্ত হবে ট্যাক্স ও ইনস্যুরেন্স। তারপরই বাইকটা রাস্তায় চালাতে পারবেন।
এই বাইকে একাধিক যান্ত্রিক পরিবর্তন করা হয়েছে। এটায় রয়েছে ইলেকট্রনিক থ্রটল বডি। যার ফলে এই বাইকে মেলে একাধিক রাইডিং মোড। শুধু তাই নয়, এতে ট্র্যাকশন কন্ট্রোলও রয়েছে। যদিও স্পোর্ট শিফটার সম্পর্কে বেশি কিছু জানায়নি সংস্থা।
আর কী কী বিশেষত্ব রয়েছে?
এই বাইকের ইঞ্জিন হয়ে উঠেছে আরও পাওয়ারফুল। Bajaj Pulsar RS200-এ রয়েছে ২৫.৫ পিএস শক্তি। আগে এই বাইকটিতে ২৪.৫ পিএস শক্তি পাওয়া যেত। যেই কারণে এখন এই বাইকটা চালালে আরও বেশি পাওয়ার পাবেন।
এখানেই শেষ নয়, এতে এলসিডি ডিসপ্লের বদলে ৫ ইঞ্চি টিএফটি কনসোল দেওয়া হয়েছে। এই ডিসপ্লে-তে গুগল ম্যাপস মিররিং-এর সুবিধা পাওয়া যাবে। সেই সঙ্গে নেভিগেশনের তথ্য সরাসরি দেখা যাবে ডিসপ্লেতে। এছাড়া এই বাইকে অ্যাডজাস্টেবল লিভারও রয়েছে।
এই বাইকে পাবেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, একটি হ্যাজার্ড সুইচ ও প্যানিক ব্রেক অ্যালার্ট। এই ফিচারগুলিই এই বাইকটিকে একটা দুর্দান্ত প্যাকেজে পরিণত করে দেয় বলে মনে করছেন একাংশের বিশেষজ্ঞ।
এছাড়া এই বাইকে একটি ৩৭৭ মিনি ইউএসডি ফ্রন্ট ফর্ক যুক্ত করা হয়েছে। যদিও স্টাইলিং রয়েছে অপরিবর্তীত। তাই চাইলে এই বাইকটার দিকে নজর দিতেই পারেন।
পরিশেষে বলি, এই নিবন্ধ পড়েই বাইকটা কিনবেন না। বরং আগে নিজে রিসার্চ করুন। পারলে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন। তারপর ভাল মনে বলে কিনুন। নইলে কিনবেন না।