Bajaj Pulsar RS200 চলে এল নতুন অবতারে, জানুন সমস্ত ডিটেল থেকে EX-Showroom Price

বাজাজের জনপ্রিয় স্পোর্টস বাইক পালসার আরএস ২০০-এ বড়সড় আপডেট আনল সংস্থা। শুধু নতুন ফিচার্সই নয়, বাড়ানো হয়েছে বাইকের ইঞ্জিনের ক্ষমতাও। স্পোর্টি লুক এবং অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধনে নতুনভাবে বাজারে হাজির এই বাইক।

Advertisement
Bajaj Pulsar RS200 চলে এল নতুন অবতারে, জানুন সমস্ত ডিটেল থেকে EX-Showroom Pricebajaj pulsar rs200
হাইলাইটস
  • নতুন অবতারে পালসার আরএস ২০০।
  • নতুন পালসার RS200-তে কী কী থাকছে?

নতুন আপডেট নিয়ে বাজারে এল বাজাজ পালসার আরএস২০০ (Bajaj Pulsar RS200)। বাইকটিতে একাধিক প্রযুক্তিগত ও যন্ত্রাংশের বদল করা হয়েছে। আধুনিক ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই এই নতুন ফিচার্স যোগ করেছে সংস্থা। শুধু নতুন ডিসপ্লে নয়, ইলেকট্রনিক থ্রটল বডি, একাধিক রাইডিং মোড এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো সুবিধাও থাকছে এই বাইকে। পাশাপাশি বাড়ানো হয়েছে ইঞ্জিনের ক্ষমতা।

যান্ত্রিক পরিবর্তনের কথা বলতে গেলে, নতুন সংযোজন ইলেকট্রনিক থ্রটল বডি। এর সাহায্যে একাধিক রাইডিং মোড ব্যবহার করা যাবে। ফলে বদলে যাবে রাস্তার পরিস্থিতি এবং চালানোর ধরন অনুযায়ী বাইকের চালানোর অভিজ্ঞতা। এছাড়াও যুক্ত হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল। তবে স্পোর্ট শিফটার কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বাজাজ।

বাইকে কী কী বদল?

নতুন বাইকে রয়েছে ৫ ইঞ্চির TFT কনসোল। আগের LCD ডিসপ্লের পরিবর্তে এই নতুন স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এতে গুগল ম্যাপস মিররিংয়ের সুবিধা থাকায় নেভিগেশনের নির্দেশ সরাসরি বাইকের ডিসপ্লেতেই দেখা যাবে। চালকের সুবিধার জন্য রয়েছে অ্যাডজাস্টেবল লিভারও। এছাড়াও বাইকে রয়েছে USB Type-C চার্জিং পোর্ট, হ্যাজার্ড সুইচ এবং প্যানিক ব্রেক অ্যালার্টের মতো ফিচার্স। সবমিলিয়ে দৈনন্দিন যাতায়াতের অভিজ্ঞতা আরও সুবিধাজনক করে তুলতে একাধিক নতুন প্রযুক্তি যোগ করেছে সংস্থা।

বাইকের দাম কত?

নতুন বাজাজ পালসার RS200 এখন ২৫.৫ পিএস শক্তি উৎপন্ন করতে সক্ষম। আগে এই বাইকের ইঞ্জিনের ক্ষমতা ছিল ২৪.৫ পিএস। আগের তুলনায় শক্তি বেড়েছে ১ পিএস। বাইকটিতে রয়েছে স্পোর্ট শিফটার, যাতে চালানোর অভিজ্ঞতা আরও দুর্দান্ত হবে বলে দাবি সংস্থার। নতুন পালসার RS200-এর এক্স-শোরুম দাম ১ লক্ষ ৯৮ হাজার ৪১১ টাকা।

বাইকের হার্ডওয়্যারেও আনা হয়েছে কয়েকটি পরিবর্তনও। এতে রয়েছে ৩৭ মিলিমিটারের USD ফ্রন্ট ফর্ক। তবে বাইকের স্টাইলিংয়ে কোনও পরিবর্তন করেনি বাজাজ। বাজারে এই বাইকের সরাসরি প্রতিদ্বন্দ্বী KTM RC 200, Yamaha R15 V4 এবং Suzuki Gixxer SF 250। ফলে নতুন ফিচার্স ও বাড়তি শক্তির হাত ধরে প্রতিযোগিতায় কতটা এগিয়ে যেতে পারে পালসার RS200, এখন সেটাই দেখার।
 

Advertisement

POST A COMMENT
Advertisement