মধ্যবিত্তের সাধ্যের মধ্যে অ্যাডভেঞ্চার বাইক 450 GS Sport লঞ্চ BMW-র, ইঞ্জিন কেমন, ফিচার কী?

F 450 GS Sport-এ রয়েছে বিশেষ Racing Red রং। এর সঙ্গে দেওয়া হয়েছে স্বচ্ছ Rallye উইন্ডস্ক্রিন এবং কালো হ্যান্ড প্রোটেক্টর। পাশাপাশি রয়েছে অফ-রোড ফুটরেস্ট এবং প্লাস্টিকের ইঞ্জিন গার্ড। সব মিলিয়ে মোটরসাইকেলটির অ্যাডভেঞ্চার-ভিত্তিক চরিত্র আরও আকর্ষণীয় করে তুলেছে এই ফিচারগুলি।

Advertisement
মধ্যবিত্তের সাধ্যের মধ্যে অ্যাডভেঞ্চার বাইক 450 GS Sport লঞ্চ BMW-র, ইঞ্জিন কেমন, ফিচার কী?BMW F 450 GS Sport লঞ্চ
হাইলাইটস
  • F 450 GS Sport-এ রয়েছে বিশেষ Racing Red রং
  • এর সঙ্গে দেওয়া হয়েছে স্বচ্ছ Rallye উইন্ডস্ক্রিন এবং কালো হ্যান্ড প্রোটেক্টর
  • অফ-রোড ফুটরেস্ট এবং প্লাস্টিকের ইঞ্জিন গার্ড

ভারতের বাজারে অত্যাধুনিক অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করল BMW Motorrad India। ভারতে নতুন F 450 GS Sport লঞ্চ করল সংস্থাটি। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। F 450 GS সিরিজের নতুন এই ভ্যারিয়েন্টে আরও স্পোর্টি ডিজাইন মিলছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে পারফরম্যান্স। এছাড়া বেশ কিছু নতুন ফিচার ও সরঞ্জাম যুক্ত হয়েছে বাইকে।

F 450 GS Sport-এ রয়েছে বিশেষ Racing Red রং। এর সঙ্গে দেওয়া হয়েছে স্বচ্ছ Rallye উইন্ডস্ক্রিন এবং কালো হ্যান্ড প্রোটেক্টর। পাশাপাশি রয়েছে অফ-রোড ফুটরেস্ট এবং প্লাস্টিকের ইঞ্জিন গার্ড। সব মিলিয়ে মোটরসাইকেলটির অ্যাডভেঞ্চার-ভিত্তিক চরিত্র আরও আকর্ষণীয় করে তুলেছে এই ফিচারগুলি।

নতুন ভ্যারিয়েন্টটির অন্যতম বড় আকর্ষণ Sport Suspension। BMW-র দাবি, এই মোটরসাইকেলের পারফরম্যান্স এবং রাইডিংয়ের অভিজ্ঞতা আরও ভাল হবে। এতে মিলবে Gear Shift Assistant Pro। যার মাধ্যমে ক্লাচ ব্যবহার না করেই গিয়ার পরিবর্তন করা যাবে। বিভিন্ন ধরনের রাইডিং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দেওয়া হয়েছে Riding Modes Pro।

BMW F 450 GS Sport-এর ইঞ্জিন ও ফিচার্স জানুন
BMW F 450 GS Sport-এ রয়েছে সম্পূর্ণ নতুন ৪৫০ সিসির টু-সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ৪৮ bhp শক্তি এবং ৪৩ Nm টর্ক পাওয়া যায়। মোটরসাইকেলটিতে রয়েছে ব্যালেন্সড চ্যাসিস। এর এরগনমিক্স এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে রাস্তায় এবং অফরোড, দুই ধরনের পরিস্থিতিতেই আরামদায়ক রাইডিং করা যায়।

রাইডারের সুরক্ষা ও সহায়তার জন্য F 450 GS-এ রয়েছে ABS Pro, Dynamic Traction Control, Dynamic Brake Control এবং Engine Drag Control। এছাড়া রয়েছে ৬.৫ ইঞ্চির TFT ডিসপ্লে। মাল্টি-কন্ট্রোলারের সাহায্যে এই ডিসপ্লে থেকে রাইডিং সংক্রান্ত তথ্য এবং কানেক্টিভিটি ফিচার্স ব্যবহার করা যাবে।

ডিজাইনের দিক থেকেও বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে এই বাইকে। এতে রয়েছে X-আকৃতির ফুল-LED হেডলাইট, GS সিরিজের পরিচিত Flyline ডিজাইন। সব মিলিয়ে মোটরসাইকেলটিতে BMW-র অ্যাডভেঞ্চার বাইকের চেনা পরিচিতি বজায় রাখা হয়েছে।

Advertisement

BMW F 450 GS Sport দাম কত?
ভারতে BMW F 450 GS Sport-এর এক্স-শোরুম দাম ৫.৯০ লক্ষ টাকা। BMW India Financial Services-এর তরফে এই বাইক কেনার জন্য ফিনান্সের সুবিধাও দেওয়া হচ্ছে। মাসিক কিস্তি শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে।

মোটরসাইকেলটির সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে তিন বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি। চাইলে চতুর্থ ও পঞ্চম বছরের জন্যও ওয়ারেন্টি বাড়ানো যেতে পারে। পাশাপাশি সারা বছর ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিনই রোডসাইড অ্যাসিস্ট্যান্স পরিষেবা দিচ্ছে BMW Motorrad।

 

POST A COMMENT
Advertisement