সরাসরি স্যাটেলাইটের সঙ্গে কানেকশন, নতুন ফোন লঞ্চ করল BSNLনতুন একটি স্যাটেলাইট ফোন লঞ্চ করল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। ১.৩৪ লাখের এই ফোনটি বিরাট কাজের হলেও, সাধারণ মানুষ কিন্তু এই ফোন কিনতে পারবে না। আসলে এটি তৈরিই হয়েছে এমন মানুষদের জন্য তৈরি করা হয়েছে, যারা এমন এলাকায় কাজ করেন যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই। আসলে এই ফোনটি মোবাইল টাওয়ারের পরিবর্তে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে কানেকশন করে। ফলে প্রত্যন্ত অঞ্চলেও ফোন করা যায়।
এই ফোন কাদের জন্য?
এই ফোনটি প্রত্যন্ত অঞ্চলে কর্মরত ব্যক্তি, উদ্ধারকারী দল, নিরাপত্তা কর্মী, প্রতিরক্ষা খাতের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং গবেষকরা ব্যবহার করতে পারবেন। BSNL- এর তরফে জানানো হয়েছে, এই ফোনটি প্রতিরক্ষা, সামুদ্রিক কাজ, দুর্যোগ ত্রাণ এবং খনির মতো ক্ষেত্রে দারুণ উপযোগী। এটি পাহাড়ি, বনভূমি বা দুর্গম এলাকায় যারা কাজ করেন, তাঁদের জন্যও খুব সহায়ক হতে পারে।
কী কী ফিচার পাবেন?
BSNL স্যাটেলাইট ফোনে স্যাটেলাইট কানেকশন, ভয়েস কল, এমার্জেন্সি কল এবং লংলাইফ ব্যাটারির মতো সুবিধা রয়েছে। এর সবচেয়ে বড় সুবিধা হল, কোনও নেটওয়ার্ক টাওয়ার না থাকলেও এটি স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে।
এই ফোন সকলে কিনতে পারবেন না
চাইলেও BSNL-এর এই ফোনটি সকলে কিনতে পারবে না। আসলে দেশে স্যাটেলাইট ফোন ব্যবহারের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ রয়েছে। এই ফোন কেনার আগে BSNL-এর পাশাপাশি টেলিযোগাযোগ বিভাগ (DoT)- এর অনুমোদনও প্রয়োজন।
এই ফোনের রিচার্জের খরচও আলাদা। মাসিক ৫,৮৩৫ থেকে প্ল্যান শুরু হয়। যাতে ৩০ মিনিট কল এবং এসএমএস পাওয়া যাবে। এরপর প্রতি মিনিট কল বা প্রতি এসএমএস-এর জন্য ₹২৫ করে চার্জ করা হবে।