ChatGPT Virtual Try on Clothes: পুজোয় জামাকাপড় কেনার আগে ChatGPT-তেই পরে দেখুন, এল নতুন ‘Virtual Try-On’ ফিচার

এই ফিচার ব্যবহার করা খুবই সহজ। এটি ট্রাই করতে চাইলে ChatGPT-তে নিজের একটি সেলফি বা ফুল-বডি ছবি আপলোড করে নিন। এরপর AI সেই ছবির সাহায্যে দেখাবে, কোনও পোশাক বা অ্যাকসেসরি আপনাকে পরলে কেমন দেখতে লাগতে পারে।

Advertisement
পুজোয় জামাকাপড় কেনার আগে ChatGPT-তেই পরে দেখুন, এল নতুন ‘Virtual Try-On’ ফিচারChatGPT Virtual Try on ফিচার
হাইলাইটস
  • এটি ট্রাই করতে চাইলে ChatGPT-তে নিজের একটি সেলফি বা ফুল-বডি ছবি আপলোড করে নিন
  • এই ফিচার ব্যবহার করা খুবই সহজ
  • এরপর AI সেই ছবির সাহায্যে দেখাবে, কোনও পোশাক বা অ্যাকসেসরি আপনাকে পরলে কেমন দেখতে লাগতে পারে

অনলাইনে নিয়মিত জামাকাপড় কেনেন? কিন্তু সেটা পরে কেমন লাগবে, এটা বুঝতে পারছেন না? যদিও এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে OpenAI ChatGPT। একটি নতুন ফিচার এনেছে, যা অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করে দিতে পারে। এবার AI চ্যাটবটের সাহায্যে পোশাক ভার্চুয়ালি পরে দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ, অনলাইনে কোনও শার্ট বা জ্যাকেট কেনার আগে সেটি পরে আপনাকে কেমন লাগতে পারে, তার একটি ধারণা মিলবে। তারপরই না হয় পুজোতে অনলাইনে পোশাক কিনবেন। 

এর পাশাপাশি Favorites নামে একটি ফিচারও চালু করা হয়েছে। এটিও ভীষণই কাজের ফিচার। এটির মাধ্যমে পছন্দের প্রোডাক্ট পরে দেখার জন্য সেভ করে রাখা যাবে।

ভার্চুয়ালি পোশাক পরে দেখুন
এই ফিচার ব্যবহার করা খুবই সহজ। এটি ট্রাই করতে চাইলে ChatGPT-তে নিজের একটি সেলফি বা ফুল-বডি ছবি আপলোড করে নিন। এরপর AI সেই ছবির সাহায্যে দেখাবে, কোনও পোশাক বা অ্যাকসেসরি আপনাকে পরলে কেমন দেখতে লাগতে পারে।

আবার ChatGPT-এর শপিং রেজাল্টে নতুন ‘Try on’ বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলেই ভার্চুয়াল ট্রাই-অন তৈরি করা যাবে। 

এছাড়াও কোনও পোশাকের ছবি ChatGPT-তে আপলোড করে নিতে পারেন। তারপর সেই পোশাক পরে নিজেকে কেমন লাগবে, সেটা জিজ্ঞেস করে নিতেই পারেন। 

OpenAI জানিয়েছে, এই ফিচারটি ChatGPT Images 2.5 মডেলের সাহায্যে তৈরি হয়েছে। এই মডেলে আরও ন্যাচরাল লাইট, উন্নত টেক্সচার ও দ্রুত ছবি তৈরির সুবিধা পাওয়া যাবে। ফলে ভার্চুয়াল ট্রাই-অন ছবিগুলি আরও বেশি রিয়েল হয়ে উঠবে।

তবে সংস্থার তরফে সতর্ক করা হয়েছে, ভার্চুয়াল ট্রাই-অন ছবিতে পোশাক বা আপনার চেহারা হুবহু একইভাবে নাও আসতে পারে। এটি পোশাকের সাইজ বা ফিট নিশ্চিত করে না। তাই কেনার আগে বিক্রেতার দেওয়া মাপ, প্রোডাক্টের বিবরণ এবং রিটার্ন পলিসি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। 

পছন্দের পোশাক পরে দেখার জন্য সেভ করুন
দ্বিতীয় নতুন ফিচারটির নাম Favorites। এর মাধ্যমে ChatGPT-তে খুঁজে পাওয়া পছন্দের প্রোডাক্ট সেভ করে রাখা যাবে। পরে ChatGPT-এর Library থেকে সেই প্রোডাক্টগুলি আবার দেখা যাবে। চাইলে আলাদা ফোল্ডার তৈরি করে পছন্দের জিনিসগুলি সাজিয়েও রাখা যাবে। 

Advertisement

OpenAI জানিয়েছে, সেভ করা প্রোডাক্ট এবং ভার্চুয়াল ট্রাই-অন ছবি একই জায়গায় পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা পরে সহজেই নিজেদের পছন্দের পোশাকগুলিতে ফিরে যেতে পারবেন।

স্টাইল খুঁজতেও সাহায্য করবে ChatGPT
অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ChatGPT আরও সাহায্য করতে পারে। আপনি যে ধরনের স্টাইল চান, সেটি লিখলে, সেই অনুযায়ী পোশাক খুঁজে দিতে পারে AI। এমনকী কোনও তারকার পোশাকের ছবি আপলোড করে সেই ছবিতে থাকা পোশাক বা অ্যাকসেসরিগুলির মধ্যে কোনগুলি কেনা যায়, তাও খুঁজে দেওয়া সম্ভব।

 

POST A COMMENT
Advertisement