China Viral Plane: তেল ছাড়াই উড়ল চিনের লাল বিমান! তাক লাগাল সেদেশের সরকারি সংস্থা

China’s 19-Seater Electric Aircraft: বৈদ্যুতিক গাড়ির পর এবার যাত্রীবাহী বিমান। বড় সাফল্য চিনের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার। প্রথম বার ১৯ আসনের সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান CE-25A-এর  চালক-সহ পরীক্ষামূলক উড়ান হল।

Advertisement
তেল ছাড়াই উড়ল চিনের লাল বিমান! তাক লাগাল সেদেশের সরকারি সংস্থাএক চার্জে উড়বে ৪০০ কিলোমিটার।
হাইলাইটস
  • বৈদ্যুতিক গাড়ির পর এবার যাত্রীবাহী বিমান। 
  • বড় সাফল্য চিনের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার।

China’s 19-Seater Electric Aircraft: বৈদ্যুতিক গাড়ির পর এবার যাত্রীবাহী বিমান। বড় সাফল্য চিনের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার। প্রথম বার ১৯ আসনের সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান CE-25A-এর  চালক-সহ পরীক্ষামূলক উড়ান হল। গত ১৪ নভেম্বর চিনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটি আকাশে ওড়ে। এই সাফল্য ভবিষ্যতে স্বল্প দূরত্বের বিমানযাত্রার ছবিই বদলে দিতে পারে। তবে বাণিজ্যিক উড়ানের আগে এখনও বেশ কিছু পরীক্ষা ও অনুমোদন বাকি।

চিনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা সংস্থা কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশন অফ চায়না (COMAC) এই বিমান তৈরি করেছে। সহযোগী হিসেবে রয়েছে ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা CATL এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়। বিমানটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন। এতে সর্বোচ্চ ১৯ জন যাত্রী এবং প্রয়োজনীয় কর্মীরা যাতায়াত করতে পারবেন। ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম বিমানটির ঘোষিত পাল্লা প্রায় ৪০০ কিলোমিটার।

CE-25A-র বিশেষত্ব তার চালিকাশক্তি। প্রচলিত বিমানের মতো জ্বালানি পুড়িয়ে ইঞ্জিন চালানোর বদলে এটি ব্যাটারির বিদ্যুতে চলে। ডানায় বসানো রয়েছে মোট ১০টি বৈদ্যুতিক ডাক্টেড ফ্যান। দুই ডানায় পাঁচটি করে ফ্যান রয়েছে। ব্যাটারি থেকে বিদ্যুৎ পেয়ে এই ফ্যানগুলি বিমানকে এগিয়ে নিয়ে যায়। ফলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে বিমানটির নির্দিষ্ট ব্যাটারি ক্যাপাসিটি রিলিজ করেনি COMAC। তাই একে ঘিরে ব্যাটারি প্রযুক্তির সাফল্য নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।

প্রথম চালক-সহ ফ্লাইটে বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ছিল। প্রায় ৬০.৪ কিলোমিটার পথ পাড়ি দেয়। এর আগে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি চালকবিহীন অবস্থায় প্রথম উড়েছিল CE-25A। পরে আরও ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করে।

তবে সফল উড়ান মানেই যাত্রী পরিবহণের অনুমতি নয়। চিনের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা CAAC-এর কাছে মডেল অনুমোদনের আবেদন জমা পড়েছে। চূড়ান্ত শংসাপত্র ও নিরাপত্তা পরীক্ষা শেষ হলেই বাণিজ্যিক পরিষেবার প্রশ্ন। আপাতত ব্যাটারির ওজন, চার্জ দেওয়ার পরিকাঠামো, খরচ এবং নিরাপত্তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।  

Advertisement

POST A COMMENT
Advertisement