E20 Fuel Damage Insurance: E20 পেট্রোলে গাড়ি বা বাইকের ক্ষতি হলে কি ইনস্যুরেন্সের টাকা পাবেন? জেনে নিন

E20 পেট্রোল নিয়ে বিতর্ক চরমে। এই তেলের জন্য গাড়ি বা বাইকের ক্ষতি হলে কী ইনস্যুরেন্স মিলবে? জেনে নিন সবটা।

Advertisement
E20 পেট্রোলে গাড়ি বা বাইকের ক্ষতি হলে কি ইনস্যুরেন্সের টাকা পাবেন? জেনে নিনE20 জ্বালানির জন্য ক্ষতি হলে কী করবেন?
হাইলাইটস
  • E20 পেট্রোল নিয়ে বিতর্ক চরমে
  • এই তেলের জন্য গাড়ি বা বাইকের ক্ষতি হলে কী ইনস্যুরেন্স মিলবে?
  • জেনে নিন সবটা।

ইথানল মেশানো তেলে ব্যবহার বাড়াচ্ছে ভারত। আর এমন পরিস্থিতিতে পুরনো গাড়ি ও বাইকের মালিকদের মধ্যে একটি নতুন উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানতে চাইছেন, E20 পেট্রোলের কারণে গাড়ির ক্ষতি হলে কি ইনস্যুরেন্স কোম্পানি তার ক্ষতিপূরণ দেবে?

সম্প্রতি ICICI Lombard-এর প্রকাশিত একটি FAQ-এ বলা হয়েছে, E20-জনিত ক্ষতির ক্ষেত্রে বিমা কভারেজ সব সময় সরল হবে না। এমনকী সেটা যে মিলবেই, এই নিশ্চয়তা নাও থাকতে পারে। বিশেষ করে পুরনো গাড়ির ক্ষেত্রে, যেগুলি E20 জ্বালানির জন্য তৈরি নয়, তাদের জন্যই বিষয়টা প্রযোজ্য। আর এই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

E20 জ্বালানির কারণে হওয়া ক্ষতি কি গাড়ির বিমায় কভার পাবেন?
বিমা সংস্থাটি স্পষ্ট করেছে যে E20 পেট্রোল ব্যবহার করলেই গাড়ির বিমা পলিসি বাতিল হয় না। কিন্তু তার অর্থ এই নয় যে E20-সংক্রান্ত প্রতিটি ক্লেমে মিলবে।

FAQ-এ বলা হয়েছে, 'যে ধরনের জ্বালানির জন্য আপনার গাড়ি তৈরি করা হয়নি, সেই জ্বালানি ব্যবহারকে অনুপযুক্ত ব্যবহার বা অবহেলা হিসেবে বিবেচনা করা হতে পারে। সেই দিক থেকে বিমা সংস্থা ক্লেম পর্যালোচনা করতে পারে। ক্লেম না মিলতেও পারে।'

এছাড়াও FAQ-এ উল্লেখ করা হয়েছে, সাধারণ মোটর বিমা পলিসিতে সাধারণত কনসিকিউয়েনশিয়াল ড্যামেজ বা পরোক্ষ ও ক্রমাগত ক্ষতি কভার করা হয় না। অর্থাৎ যে ক্ষতি সময়ের সঙ্গে ধীরে ধীরে তৈরি হয়, তা সাধারণত বিমার আওতায় পড়ে না। আর এই শর্তই চিন্তা বাড়িয়েছে।

বিমা সংস্থাটি আরও জানিয়েছে, ইঞ্জিন প্রোটেকশন অ্যাড-অন কিছু অতিরিক্ত সুরক্ষা দিতে পারে বটে। কিন্তু সেগুলি মূলত জল ঢুকে যাওয়া বা তেল লিকেজের মতো সমস্যা থেকে কভারেজ দেয়। জ্বালানির কারণে ক্ষয়ক্ষতি বা জং ধরার কভার নিশ্চিত করে না।

পুরনো গাড়ির মালিকদের মধ্যে বাড়ছে E20 নিয়ে উদ্বেগ

মাথায় রাখতে হবে, E20 পেট্রোল নিয়ে পুরনো বাইক বা গাড়ির মালিকদের মধ্যে উদ্বেগের শেষ নেই। আসলে আমদানি করা অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমানো এবং দেশে তৈরি ইথানলের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ভারত E20 পেট্রোল চালু করেছে। আর বাধ্য হয়েই এখন অনেক পুরনো গাড়ি বা বাইক এটা ব্যবহার করছে।

Advertisement

লোকাল সার্কেলের এক সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২৩ সালের আগে তৈরি পেট্রোল গাড়ির মালিকদের মধ্যে E20 ব্যবহারের ফলে মাইলেজ কমে গিয়েছে। এমনকী রক্ষণাবেক্ষণের খরচ বৃদ্ধি এবং গাড়ির পারফরম্যান্স কমে যাওয়া নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে।


কেন ইনস্যুরেন্স নিয়ে এত বড় প্রশ্ন?
E20-জনিত ক্ষতি হলে বিমা থাকা সত্ত্বেও ক্লেম না মিলতে পারে। যার ফলে বিপুল মেরামতির খরচ বহন করতে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কোনও ক্লেম গ্রহণ বা বাতিল হবে কি না, তা নির্ভর করবে ক্ষতির প্রকৃতি, গাড়ির E20 কমপ্যাটিবিলিটি, বিমা পলিসির শর্ত এবং ইনস্যুরেন্স কোম্পানির মূল্যায়নের উপর।

যদিও আপাতত একটি বিষয় স্পষ্ট E20 পেট্রোল ব্যবহার করলেই গাড়ির ইনস্যুরেন্স বাতিল হয়ে যায় না। কিন্তু বিমার চুক্তির ছোট ছোট শর্তাবলি এবং ক্ষতির প্রকৃতিই শেষ পর্যন্ত নির্ধারণ করবে, ক্লেম মিলবে কি না। 

 

POST A COMMENT
Advertisement