অবশেষে সত্যিই উড়ন্ত গাড়ি মার্কেটে আনলেন এলন মাস্কযা কয়েক দশক আগেও ছিল কল্পবিজ্ঞান, ২০২৬ সালে তা একেবারে বাস্তব। উড়ন্ত গাড়ির কথা যেখানে বছর ১৫ আগেও কল্গবিজ্ঞানে ঠাঁই পেত, সেই গাড়ি একেবারে রাস্তায় নামিয়ে দেখালেন এলন মাস্ক। বিশ্বের সেরা ধনকুবেরের কোম্পানি টেসলা এমন একটি কাণ্ড দেখাল, যা দর্শকদের মুগ্ধ করেছে।
আসলে আজ ইলন মাস্কের টেসলা উদ্বোধন করল নিজেদের গাড়ি টেসলা রোডস্টারের। এই ইলেকট্রিক স্পোর্টস গাড়িটির উদ্বোধনের একটি ভিডিও শেয়ার করেছে সংস্থা। যেখানে দেখা যাচ্ছে গাড়িটি হাওয়ায় উড়ছে, পাল্টি খাচ্ছে, আর শেষে চার চাকায় হাওয়ায় ভেসে শূন্য থেকে রাস্তায় নেমে আসে গাড়িটি।
দাবি করা হচ্ছে, টেসলা রোডস্টার মাত্র ০.৮১ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা স্পিড তুলতে পারে। কোম্পানির তরফে জানানো হয়েছে, গাড়িটি মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তবে গাড়িটি কিনতে গেলে টেসলার কাছ থেকে বিশেষ অনুমোদনের প্রয়োজন। সংস্থার দাবি, এই ইলেকট্রিক স্পোর্টস কারে রয়েছে শক্তিশালী পারফরম্যান্স এবং রকেটের মতো প্রযুক্তি।
টেসলার রিজার্ভেশন ওয়েবসাইট বলছে, নতুন রোডস্টারটি পারফরম্যান্স, থ্রাস্ট এবং রকেট—এই তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তিনটি মডেলেই পারফরম্যান্স সংক্রান্ত আলাদা আলাদা প্রযুক্তি থাকবে। স্বাভাবিক ভাবেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলো টপ-এন্ড ভ্যারিয়েন্টেই রাখা হয়েছে। পারফরম্যান্স ভার্সনটি হচ্ছে বেস মডেল, এতে কোনও রকেট থ্রাস্টার থাকবে না। এর উপরে থাকবে থ্রাস্ট ভ্যারিয়েন্ট, যাতে থাকবে পেছনে লাগানো অ্যাক্সিলারেশন বুস্টার। সবচেয়ে এক্সক্লুসিভ রকেট ভ্যারিয়েন্টটিতে থাকবে ১০টি থ্রাস্টার। কোম্পানির দাবি, এটি একটি সম্পূর্ণ ফ্লাইট সিস্টেম।
কত টাকায় পাওয়া যাবে এই গাড়ি?
টেসলার অফিসিয়াল ওয়েবসাইটে এই গাড়ির বুকিং ভারতীয় মুদ্রাতেও লিস্টেড করা হয়েছে। পারফরম্যান্স ভ্যারিয়েন্টের বুকিং মূল্য ৫,০১,০০০ টাকা। আগামী ১০ দিনের মধ্যে দিতে হবে আরও ৪৫,০৫,০০০ পরিশোধ করতে হবে। থ্রাস্ট ভ্যারিয়েন্টের বুকিং ভ্যালু ৫,০১,০০০ টাকা এবং আগামী ১০ দিনের মধ্যে ২,৪৫,২৪,০০০ টাকা দিতে হবে।
টেসলার দাবি, এর তিনটি ভ্যারিয়েন্টেই একটি অনন্য ফ্যান-চালিত সাকশন সিস্টেম থাকবে। এই সিস্টেমটি গাড়িটিকে নিচের দিকে টেনে ২জি পর্যন্ত ডাউনফোর্স তৈরি করতে পারে। সহজ কথায়, হাইস্পিডে গাড়িটির গ্রিপ এবং স্টেবিলিটি অত্যন্ত ভালো থাকবে।
কোম্পানি জানাচ্ছে, নতুন রোডস্টারটি ২০২৮ সাল নাগাদ বাজারে আসতে পারে। তবে, কোম্পানিটি এখনও সরবরাহ নিয়ে নির্দিষ্ট কোনও সময়সূচি প্রকাশ করেনি। সেক্ষেত্রে ২০২৮ সাল আরও পিছোতে পারে বলে মনে করা হচ্ছে।