Instagram-এ উঠে গেল এন্ড টু এন্ড এনক্রিপশনঅনেকেই ইনস্টাগ্রামে পার্সোনাল চ্যাট করেন। আর সেই দলে আপনার নাম থাকলেও রয়েছে খারাপ খবর। আসলে ৮ মে, অর্থাৎ আজ থেকে ইনস্টাগ্রামের মেসেজ এনক্রিপশন বন্ধ হতে চলেছে। কোম্পানি আগেই জানিয়ে দিয়েছিল যে আজই ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজে এন্ড টু এন্ড এনক্রিপশন শেষ হয়ে যাবে।
এখনও পর্যন্ত ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজে এন্ড টু এন্ড এনক্রিপশন দেওয়া হতো। ব্যবহারকারী নিজেই এটা অন করতে পারতেন। এই ফিচার চালু করলেই মেসেজ এনক্রিপশন হয়ে যেত। অন্যেরা পড়তে পারত না সেই মেসেজ।
যদিও বর্তমানে এন্ড টু এন্ড এনক্রিপশন শেষ করা হয়েছে। এখন থেকে কোনও হ্যাকার চাইলে খুব সহজেই আপনার মেসেজ এবং ভিডিও দেখতে পারেন। সংস্থা জানিয়েছে, বর্তমানে অনেকেই ইনস্টাগ্রাম এনক্রিপশনে আগ্রহী নন। তাই এটা বন্ধ করা হচ্ছে। যদিও, বিশেষজ্ঞরা মনে করছেন সংস্থা এই কাজটা নিজের এআই-কে ট্রেনিং দেওয়ার জন্যই চালু করছে।
আমাদের প্রাইভেট ডেটা পড়বে মেটার এআই?
মেটার এই সিদ্ধান্তে অনেকেই অখুশি। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এনক্রিপশন তুলে দেওয়ার ফলে খুব সহজেই প্রাইভেট মেসেজ পড়া যাবে।
যদিও নিজের মতো করে যুক্তি দেয় টেক কোম্পানিরা। তাদের দাবি, এনক্রিপশন থাকার জন্য কোনও খারাপ কাজে তারা হস্তক্ষেপ করতে পারছে না। তাই এমন সিদ্ধান্ত। কিন্তু এই ধরনের বক্তব্যেই ঠিক হয়ে যায় সংস্থার অদ্ভুত অবস্থান। যখন সংস্থাটি এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করেছিল ইনস্টাগ্রামে, তখন দাবি করেছিল ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করতেই এই কাজটা করেছে তারা। কিন্তু এখন বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে।
রিপোর্ট আরও দাবি করছে, এনক্রিপশন তুলে দিয়ে নিজের এআই-কে ট্রেনিং দিচ্ছে মেটা। এন্ড টু এন্ড এনক্রিপশন চালু থাকার ফলে এই কাজটা করতে পারছিল না সংস্থা।
এখন কি আপনার মেসেজ পড়তে পারবে মেটা?
মাথায় রাখতে হবে, বর্তমানে অনেকেই সোশ্যাল মিডিয়ার চ্যাটে গুরুত্বপূর্ণ কথা, ভিডিও এবং ছবি শেয়ার করেন। তাই এনক্রিপশন তুলে দিলে এক্ষেত্রে একটা সমস্যার আশঙ্কা থাকছেই।
ইনস্টাগ্রামে চ্যাট করলেই বিপদ!
এখন অধিকাংশ টেক কোম্পানিই এন্ড টু এন্ড এনক্রিপশন রাখে। তবে উল্টো পথে হাঁটছে ইনস্টগ্রাম। তারা তুলে দিল এই সিকিউরিটি। এমন পরিস্থিতিতে হ্যাকিংয়ের ভয় বাড়ছে। তাই আজ থেকে নিজের ব্যক্তিগত তথ্য ইনস্টাগ্রামের মেসেজে শেয়ার করার আগে সাবধান হন।