সবাইকে FREE-তে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে Facebook, ফেক প্রোফাইল ধরতে বড় সিদ্ধান্ত

Facebook Free Badge: বহু ব্যবহারকারীদের ফ্রি-তে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক। ফেক অ্যাকাউন্টের বাড়াবাড়ি রুখতে এবার পদক্ষেপ নিল সংস্থাটি।

Advertisement
সবাইকে FREE-তে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে Facebook, ফেক প্রোফাইল ধরতে বড় সিদ্ধান্তসবাইকে FREE-তে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে Facebook
হাইলাইটস
  • AI-এর যুগে মহাসমস্যায় পড়েছে ফেসবুকও।
  • বহু ব্যবহারকারী অসংখ্য ফেক অ্য়াকাউন্ট খুলে সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন।
  • আসল ও নকল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য করা অনেকের কাছেই কঠিন হয়ে পড়ছে।

AI-এর যুগে মহাসমস্যায় পড়েছে ফেসবুকও। বহু ব্যবহারকারী অসংখ্য ফেক অ্য়াকাউন্ট খুলে সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন। এর ফলে আসল ও নকল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য করা অনেকের কাছেই কঠিন হয়ে পড়ছে। এই সমস্যা সমাধানের জন্য ফেসবুক এবার নিল বড় সিদ্ধান্ত।

ফের প্রোফাইলের বাড়বাড়ন্ত ঠেকাতে ফেসবুক এখন চালু করেছে 'ফেসবুক ভেরিফাইড' ট্যাগ। মেটা-র তরফে বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর পক্ষে নকল ছবি, ভিডিও ও কন্টেন্ট তৈরি করা সহজ। তাই, নতুন ফেসবুক ভেরিফাইড ট্যাগটি আসল এবং নকল প্রোফাইলের মধ্যে সহজে পার্থক্য করে দেবে।

ফেসবুকের এই নতুন ফিচারটি মূলত একটি ফ্রি-র ভেরিফিকেশন সিস্টেম। এর জন্য ফেসবুক ব্যবহারকারীকে একটি ভিডিও সেলফি রেকর্ড করতে হবে। এরপর ফেসবুক ভিডিওটিকে ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করবে।

ভেরিফিকেশন প্রক্রিয়া হলেই ব্যাজ পাওয়া যাবে

ভিডিও সেলফি রেকর্ড করে পরিচয় নিশ্চিত করার পর এই প্রক্রিয়াটিতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। সফলভাবে ভেরিফিকেশন হয়ে গেলে ফেসবুক ইউজার একটি ব্যাজ বা টিক চিহ্ন পাবেন। এই ব্যাজটি প্রোফাইলে দেখা যাবে।

কোথায় কোথায় ব্যাজ দেখা যাবে?

ফেসবুক-এর তরফে জানানো হয়েছে, এই ভেরিফায়েড টিক মার্ক ব্যাজটি প্রাথমিকভাবে ফেসবুক ডেটিং, মার্কেটপ্লেস, গ্রুপ এবং প্রোফাইলসহ বিভিন্ন জায়গায় দেখা যাবে। বর্তমানে, এই ফিচারটি শুধুমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে। সংস্থাটি জানিয়েছে, এটি পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। 

আসলে গত এক-দুই বছরে সোশ্যাল মিডিয়া থেকে ছবি চুরির ঘটনা বারেবারে সামনে আসছে। এরপর AI ব্যবহার করে সেই চুরি করা ছবি দিয়ে একটি নকল ছবি তৈরি করা হচ্ছে। কখনও তৈরি করা হচ্ছে ভিডিও। তারপর, ভিডিও ও ছবি ব্যবহার করে একটি ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এই ধরনের ভিডিও নিয়েই এবার সতর্ক হয়েছে মেটা।


 
 

POST A COMMENT
Advertisement