Flipkart Quick Delivery: মাত্র ৪৫ মিনিটেই বাড়িতে পৌঁছবে পণ্য সামগ্রী, Flipkart আনছে কুইক ডেলিভারি

Flipkart Quick Delivery: নতুন পরিষেবা শুরু করেছে ই-কমার্স সাইট Flipkart। মাত্র ৪৫ মিনিটের মধ্যে ফ্লিপকার্ট কুইক ডেলিভারি (Flipkart Quick Delivery) পরিষেবা থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে মুদির দোকানের (Stationary) যে কোনও সামগ্রী।

Advertisement
মাত্র ৪৫ মিনিটেই বাড়িতে পৌঁছবে পণ্য সামগ্রী,  Flipkart আনছে কুইক ডেলিভারিFlipkart আনছে কুইক ডেলিভারি
হাইলাইটস
  • মাত্র ৪৫ মিনিটেই বাড়িতে পৌঁছবে পণ্য সামগ্রী
  • এর ফলে মুদিখানায় ডেলিভারির সময় ৯০ মিনিট থেকে ৪৫ মিনিটে নেমে আসবে
  • আগামী মাস থেকে আরও কিছু শহরে এই পরিষেবা পাওয়া যাবে

নতুন পরিষেবা শুরু করেছে ই-কমার্স সাইট Flipkart। মাত্র ৪৫ মিনিটের মধ্যে ফ্লিপকার্ট কুইক ডেলিভারি (Flipkart Quick Delivery) পরিষেবা থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে মুদির দোকানের (Grocery Service) যে কোনও সামগ্রী। ডেলিভারি পরিষেবা আরও দ্রুত করা হল, এর ফলে মুদিখানায় ডেলিভারির সময় ৯০ মিনিট থেকে ৪৫ মিনিটে নেমে আসবে।

কোথায় পাওয়া যাবে এই সুবিধা?

Flipkart কুইক ডেলিভারি পরিষেবা বেঙ্গালুরুতে শুরু হয়েছে। আগামী মাস থেকে আরও কিছু শহরে এই পরিষেবা পাওয়া যাবে।

১৫-২০ মিনিটে ডেলিভারি পৌঁছে দেয় এই সংস্থাগুলি

ইতিমধ্যে Blinkit, Zepto, Swiggy Instamart এবং Dunzo এর মতো অন্যান্য ই-কমার্স সংস্থাগুলি ১৫-১০ মিনিটের মধ্যে গ্রাহকদের কাছে রেশন সামগ্রী সরবরাহ করে৷ তবে ফ্লিপকার্ট-এর বিশ্বাস, ১০-২০ মিনিটের ডেলিভারি ভাল মডেল নয়, যে কারণে এটি তার ডেলিভারি সময় ৪৫ মিনিট নির্ধারণ করেছে।

রিপোর্ট অনুযায়ী, ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি বলেছেন, গ্রাহকদের উচ্চ মানসম্পন্ন পরিষেবা দিতে চায় ফ্লিপকার্ট। এই কারণে, ৯০ মিনিটের ৪৫ মিনিটের কুইক ডেলিভারি পরিষেবা চালু করেছে সংস্থা। ৯০ নিটের ডেলিভারি পরিষেবা বর্তমানে ১৪টি শহরে উপলব্ধ রয়েছে।Flipkart ২০০টি শহরে এটি চালু করার পরিকল্পনা করছে। 

এতে, মুদির দোকানের জিনিস, তাজা পণ্য,দুধ, মাংস, মোবাইল ফোন, স্টেশনারি আইটেম এবং বাড়ির জিনিসপত্রের মতো বিভিন্ন বিভাগে ২০০০ টিরও বেশি পণ্য গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়। গ্রাহকরা পণ্য বেছে নিয়ে, পরবর্তী ৯০মিনিট বা ২ ঘণ্টা ডেলিভারির জন্য একটি স্লট বুক করতে পারেন।
 

POST A COMMENT
Advertisement