সেলে ১৩,০০০ টাকা সস্তা Google Pixel 10, কোথায় কিনবেন? সব জানুন

Google Pixel 10 এখন অনেকটাই সস্তা হয়েছে। দাম কমেছে ১৩০০০ টাকা। কোথায় মিলছে এত বিরাট ছাড়?

Advertisement
সেলে ১৩,০০০ টাকা সস্তা Google Pixel 10, কোথায় কিনবেন? সব জানুনগুগল পিক্সেল ১০
হাইলাইটস
  • Google Pixel 10 এখন অনেকটাই সস্তা হয়েছে
  • দাম কমেছে ১৩০০০ টাকা
  • কোথায় মিলছে এত বিরাট ছাড়?

এখন অনেকেই গুগল পিক্সেল ফোনটি কিনতে চান। কিন্তু দাম একটু বেশির দিকে থাকায় সেই দিকে হাত বাড়ান না। আর আপনিও যদি এই লিস্টে থাকেন, তাহলে রয়েছে একটা ভাল খবর। কারণ, অ্যামাজন প্রাইম ডে সেল শুরু হয়ে গিয়েছে। আর সেখানে বাম্পার সেলে মিলছে পিক্সেল ফোন।

জানলে অবাক হবেন, অ্যামাজনে গুগল পিক্সেল ১০-এর দাম কমে হয়েছে ৬৬,৯৯৯ টাকা। ফোনটি লঞ্চ হয়েছিল ৭৯,৯৯৯ টাকায়। অর্থাৎ ফোনটির দামের ক্ষেত্রে সরাসরি ১৩,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আর দামে এহেন ছাড়ের পরই গুগল পিক্সেল ১০ নিয়ে আকর্ষণ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। 

আসলে এই ফোনে রয়েছে জেমিনি এআই ফিচার। সেই সঙ্গে দারুণ ব্যাটারি লাইফ এবং প্রিমিয়াম ডিজাইন পাবেন। এছাড়া এই ফোনে রয়েছে টেনসর জি৫ চিপসেট। এতে ৬.৩ ইঞ্চির কমপ্যাক্ট ডিসপ্লে পাবেন। যার ফলে ফোনটিকে প্রাইম ডে সেলের অন্যতম সেরা ফ্ল্যাগশিপ ডিল হিসেবে ধরা হচ্ছে।

গুগল পিক্সেল ১০-এতে কী অফার?
গুগল পিক্সেল ১০-এর ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অনেকেটাই কমেছে। অ্যামাজনে ৬৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই ফোনটি। এই ফোনে ১৩,০০০ টাকার সরাসরি ছাড় মিলছে।

তবে আপনি যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন, তাহলে আরও বেশি ছাড় পেতে পারেন। অ্যামাজনের তরফে সর্বোচ্চ ৪১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বেনিফিটের কথা বলা হয়েছে। তবে এই বেনিফিট মিলবে পুরনো ফোনের মডেল ও অবস্থার উপর।

এছাড়া এই ফোনে পাবেন নো কস্ট ইএমআই। সেই সঙ্গে নির্দিষ্ট ব্যাঙ্কের ছাড়ও পাওয়া যাবে। পাশাপাশি অ্যামাজন পে ক্যাশব্যাক অফারও মিলবে এই ফোনের উপর। 

গুগল পিক্সেল ১০ কি কেনা উচিত হবে?
অনেক বেশি দামে লঞ্চ করেছিল গুগল পিক্সেল ১০। তবে বর্তমানে এই ফোনে ছাড় মিলছে। যার ফলে এখন ফোনটি কেনার কথা ভাবলেও ভাবতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এক্ষেত্রে ফোনটিতে রয়েছে প্রিমিয়াম অ্যালুমিনিয়াম ফ্রেম। ৬.৩ ইঞ্চির কমপ্যাক্ট ডিসপ্লে পাবেন ফোনটিতে। পাশাপাশি ফোনটিতে হাই ব্রাইটনেস রয়েছে। এছাড়া এতে শক্তিশালী স্টিরিও স্পিকার মিলবে। 

Advertisement

গুগল-এর অত্যন্ত আধুনিক টেনসর জি৫ চিপসেট পাবেন। ফোনটি চলছে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে। যার ফলে রোজকার কাজ, মাল্টিটাস্কিং, গেমিং, সোশ্যাল মিডিয়া ব্যবহারের মতো কাজগুলি খুব সহজেই করা সম্ভব হবে।

এছাড়া ফোনটিতে গুগল-এর লেটেস্ট জেমিনি এআই ফিচার রয়েছে। লেখালেখি, স্মার্ট সাজেশন এবং বিভিন্ন কাজে সাহায্য করবে এই ফিচার। 

দরুণ ব্যাটারি লাইফ
এই ফোনে বড় এবং শক্তিশালী ব্যাটারি দিয়েছে কোম্পানি। এতে রয়েছে ৪,৯৭০ এমএএইচ ব্যাটারি। যার ফলে ফোনটা একবার চার্জ দিলেই সারাদিন চলবে বলে দাবি করছে সংস্থা। এতে মোটামুটি ১৪ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া এই ফোনে ওয়্যারলেস চার্জিং-এর সুবিধাও রয়েছে।

ক্যামেরা কেমন?
পিক্সেল ১০ দারুণ ছবি তোলার কাজে সেরার সেরা। গুগলের ইমেজ প্রসেসিংয়ের কারণে ছবিতে ভাল ডিটেল, উজ্জ্বল রং দেখা যায়। তাই যাঁরা ক্যামেরা ভালোবাসেন, তাঁদের জন্য ফোনটা খারাপ হবে না।

 

POST A COMMENT
Advertisement