Honda QC3 না TVS iQube, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ? জানুন ব্যাটারি, রেঞ্জ ও দাম

হন্ডা কিউসি৩ সরাসরি টিভিএস আইকিউব-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে। তাই আসুন জেনে নেওয়া যাক এই দুই স্কুটারের মধ্যে কোনটি কেনা হবে বুদ্ধিমানের কাজ। এই দুইয়ের রেঞ্জ, ব্যাটারি ও দাম জানুন।

Advertisement
Honda QC3 না TVS iQube, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ? জানুন ব্যাটারি, রেঞ্জ ও দামHonda QC3 না TVS iQube কিনবেন?
হাইলাইটস
  • হন্ডা কিউসি৩ সরাসরি টিভিএস আইকিউব-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে
  • তাই আসুন জেনে নেওয়া যাক এই দুই স্কুটারের মধ্যে কোনটি কেনা হবে বুদ্ধিমানের কাজ
  • এই দুইয়ের রেঞ্জ, ব্যাটারি ও দাম জানুন

বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার এনেছে হন্ডা। স্কুটারের নাম কিউসি৩ (Honda QC3)। এটি বিশ্বখ্যাত কোম্পানিটির তৃতীয় ইলেকট্রিক স্কুটার। এর আগে কিউসি১ ও অ্যাক্টিভা ই বাজারে এনেছিল সংস্থা। এবার সামনে এল কিউসি৩। নতুন এই স্কুটারে ৩ কিলোওয়াট ব্যাটারি রয়েছে। যার ফলে একবার চার্জ দিলে এটি চলবে অনেক দূর। 

এছাড়া হন্ডা জানিয়েছে, নতুন এই স্কুটারটির চার্জিং টাইমও খুব কম। এটা ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করতে মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিট সময় লাগে। তাই এটাও এই স্কুটারের প্লাস পয়েন্ট।

বিশেষজ্ঞরা মনে করছেন, হন্ডা কিউসি৩ সরাসরি টিভিএস আইকিউব (TVS iQube)-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে। তাই আসুন জেনে নেওয়া যাক এই দুই স্কুটার মধ্যে কোনটা সেরার সেরা। 

দামের দিক থেকে কোনটা, কোথায় দাঁড়িয়ে? 
হন্ডা কিউসি৩ স্কুটারের দাম ১.৩৫ লক্ষ টাকা। তবে এটা এক্স শোরুম দাম। বর্তমানে স্কুটারটি পাঁচটি শহরে পাওয়া যাচ্ছে। সেই শহরগুলি হল দিল্লি, আগ্রা, কটক, সুরাত ও কোল্লাম। অন্যদিকে টিভিএস আইকিউব ৩.১-এর দাম ১.৩০ লক্ষ টাকা থেকে শুরু। এটা এক্স শোরুম দাম। আজকাল দেশের অধিকাংশ শহরেই এই স্কুটার মিলছে। তাই এর ডেলিভারি নিয়ে সমস্যা নেই। 

ব্যাটারি, রেঞ্জ এবং চার্জিং
হন্ডা কিউসি৩-তে রয়েছে ৩.০ কিলোওয়াটের ব্যাটারি। এটি একবার চার্জ দিলে ১৪৫ কিমি পর্যন্ত চলবে বলে দাবি করেছে সংস্থা। অন্যদিকে টিভিএস আইকিউ -তে ৩.১ কিলোওয়াট ব্যাটারি রয়েছে। এটি একবার চার্জ করলে ১২৩ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। সেই দিক থেকে দেখলে কাগজে-কলমে হন্ডার স্কুটির রেঞ্জ বেশি। 

চার্জিংয়ের দিক থেকে বিচার করলে কিউসি৩ স্কুটারটি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় ২ ঘণ্টা ৪০ মিনিট। সেখানে টিভিএস আইকিউব-এর চার্জিং টাইম ৪ ঘণ্টারও বেশি। দু'টিতেই সিটের নীচে ৩২ লিটারের স্টোরেজ পাওয়া যায়। তাই এই হিসেবে দেখতে গেলেও এগিয়ে রয়েছে হন্ডার কিউসি৩ স্কুটার। 

Advertisement

কোনটা কেনা হবে সঠিক সিদ্ধান্ত?
কাগজে-কলমে আইকিউব-এর তুলনায় হন্ডা কিউসি৩ অনেক বেশি মজবুত বলে মনে হয়। হন্ডার স্কুটির চার্জিং টাইম কম। সেই সঙ্গে এর রেঞ্জও বেশি। তবে হন্ডার স্কুটি এখনও দেশের একটা বড় অংশতেই পাওয়া যায় না। এমনকী কোম্পানিটি এখনও ডেলিভারির সময় ঘোষণা করেনি।

অন্যদিকে, আইকিউব একটি প্রতিষ্ঠিত স্কুটি ব্র্যান্ড। বর্তমানে দেশে সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটার এটি। তাই আপনি যদি একটি নির্ভরযোগ্য স্কুটার কিনতে চান, তাহলে টিভিএস আইকিউবই হবে সেরা চয়েস। যদিও চাইলে হন্ডাও কিনতে পারেন। এটাও বড় এবং বিশ্বস্ত ব্র্যান্ড। 


বিদ্র: এই নিবন্ধ পড়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। বরং নিজে রিসার্চ করুন। বিশেষজ্ঞের পরামর্শ নিন। তারপরই কিনুন। 

 

POST A COMMENT
Advertisement