How to Block Spam Messages: সারাদিন Spam মেসেজে বিরক্ত? অটোমেটিক ব্লক করা যায়, সেটিংসে গিয়ে...

How to Block Spam Messages: মেসেজ বক্স বারবার স্প্যাম মেসেজে ভরে যায়! এই মেসেজগুলি কেবল আপনার ইনবক্সই পূরণ করে না, এতে সিকিউরিটি থ্রেডও লুকিয়ে রয়েছে৷ এমন পরিস্থিতিতে, আপনি যদি এই ধরনের মেসেজ পাওয়া বন্ধ করতে পারেন তাহলে সবচেয়ে ভাল। কিন্তু, আপনি তাদের আগমন বন্ধ করতে পারবেন না, তবে আপনি অবশ্যই তাদের স্বয়ংক্রিয়ভাবে ব্লক করতে পারেন। অর্থাৎ ফোনে স্প্যাম মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। আসুন জেনে নেওয়া যাক এই মেসেজ ব্লক করার সহজ উপায়।

Advertisement
 সারাদিন Spam মেসেজে বিরক্ত? অটোমেটিক ব্লক করা যায়, সেটিংসে গিয়ে...Spam মেসেজে জর্জরিত? অটোমেটিক ব্লক করতে অন করুন এই সহজ সেটিংস
হাইলাইটস
  • Spam মেসেজে জর্জরিত?
  • অটোমেটিক ব্লক করতে অন করুন এই সহজ সেটিংস

How to Block Spam Messages: প্রায় সবাই স্প্যাম কল এবং মেসেজ আমাদের বিরক্ত করে। সেটা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিয়ে হোক বা আইফোন ব্যবহারকারীদের নিয়েই হোক। সবাই স্প্যাম কল এবং স্প্যাম মেসেজ নিয়ে বিরক্ত। আপনি যত দামি এবং সেরা ফোন কিনুন না কেন, স্প্যাম কল এবং মেসেজ থেকে রেহাই পাবেন না।  স্প্যাম বার্তাগুলি ঘন ঘন কলের মতো বিরক্তিকর নয়।

কিন্তু তাদের কারণে ইউজারদের মেসেজ বক্স ভরে যায়। পাশাপাশি এতে  নিরাপত্তা থ্রেডও রয়েছে। এই স্প্যাম বার্তাগুলির বেশিরভাগই সন্দেহজনক লিঙ্ক থেকে আসে। সেরা অপশন হল তাদের জিলিট করে দেওয়া। তবে আপনি যদি বার বার ডিলিট করা এড়াতে চান, তাহলে ফোনের সেটিংসে একটা ছোট পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনের পরে, স্প্যাম মেসেজগুলি স্বয়ংক্রিয়ভাবে ব্লক এবং ফিল্টার করা হবে। এই ফিচারগুলি কীভাবে কাজ করে চলুন তা জেনে নেওয়া যাক।

 

 

অ্যান্ড্রয়েডে স্প্যাম মেসেজগুলি কীভাবে ব্লক করবেন? 
আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিং সেট করা একটু কঠিন। এর কারণ অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড এবং তাদের নিজস্ব স্কিন বা ওএস। তবে একটি সহজ উপায়  আছে। এর জন্য আপনাকে প্রথমে গুগল মেসেজ অ্যাপ ডাউনলোড করতে হবে।

এই অ্যাপটি  Pixal  এবং অন্য কিছু ব্র্যান্ডের ফোনে আগে থেকে ইনস্টল করা আছে। আপনার ফোনে এই অ্যাপটি না থাকলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। Google Messages অ্যাপে, আপনি স্প্যাম প্রোটেকশন ফিচার পান, যা ভাল কাজ করে।

কীভাবে করবেন সেটিংস? 
Google Messages অ্যাপের লেটেস্ট ভার্সেন ইনস্টল করার পরে আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে। এখন আপনাকে Account বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনাকে Messages Setting-এ যেতে হবে। 
ইউজারদের  Spam protection অপশনটি খুঁজে বের করতে হবে। আপনি এই অপশনটি পাওয়ার সাথে সাথে আপনাকে Enable spam protection অন  করতে হবে।

Advertisement

এই অপশনটি চালু করার পরে, আপনার ফোনের বেশিরভাগ স্প্যাম মেসেজ  স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। এই ফিচারটি বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে, কিন্তু কখনও কখনও কিছু মেসেজ স্প্যাম ফিল্টার দ্বারা এড়িয়ে যায়। আপনি সহজেই এই মেসেজটি ধরতে পারবেন। আপনি যদি চান, আপনি সেই নম্বরের বিরুদ্ধে স্প্যাম রিপোর্ট করতে পারেন, যাতে এটি ভবিষ্যতে স্প্যাম ফিল্টার থেকে রক্ষা না পায়৷

POST A COMMENT
Advertisement