Royal Enfield Classic 350-এর মাইলেজ বাড়বেই, জেনে নিন ৫ মোক্ষম টিপস

আপনি চাইলে অনায়াসে ক্লাসিক ৩৫০-এর মাইলেজ বাড়িয়ে নিতে পারেন। সেটা কীভাবে? এই টিপস রইল নিবন্ধটিতে। 

Advertisement
Royal Enfield Classic 350-এর মাইলেজ বাড়বেই, জেনে নিন ৫ মোক্ষম টিপসরয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর মাইলেজ বাড়ানোর টিপস
হাইলাইটস
  • আপনি চাইলে অনায়াসে ক্লাসিক ৩৫০-এর মাইলেজ বাড়িয়ে নিতে পারেন
  • সেটা কীভাবে? এই টিপস রইল নিবন্ধটিতে
  • এই বাইক জোরে বা ধীরে চালালে বেশি তেল খেতে পারে

রয়্যাল এনফিল্ডের প্রতি যুব সমাজের একটা আলাদাই টান রয়েছে। এই বাইকের 'ধুক ধুক' শব্দের প্রতিই যত আকর্ষণ। সেই কারণেই রয়্যাল এনফিল্ডের শোরুমে সবসময়ই ভিড় থাকে। বাইক অর্ডার দেওয়ার পর সেটার ডেলিভারি পেতে অনেকটা সময় চলে যায়। 

এই প্রসঙ্গে বলি, রয়্যাল এনফিল্ডের অনেক বাইক রয়েছে। তার মধ্যে ক্লাসিক ৩৫০ হল অন্যতম জনপ্রিয় বাইক। এই বাইকটি এখন অনেকের কাছেই রয়েছে। যদিও এই বাইক কেনার পর অধিকাংশের মাইলেজ নিয়ে একটা অভিযোগ থাকে। তাঁদের দাবি, এর মাইলেজ খুবই কম। কিছু কিছু ক্ষেত্রে লিটার প্রতি ২২ থেকে ২৫ কিমি মাইলেজ মেলে। 

তাই এই সমস্যার একটা সমাধান খোঁজেন তাঁরা। যদিও ভাল খবর হল, আপনি চাইলে অনায়াসে ক্লাসিক ৩৫০-এর মাইলেজ বাড়িয়ে নিতে পারেন। সেটা কীভাবে? এই টিপস রইল নিবন্ধটিতে। 

ঠিক ঠাক গতিতে বাইক চালান
এই বাইক জোরে বা ধীরে চালালে বেশি তেল খেতে পারে। তাই এই ভুল নয়। বরং তার বদলে ঠিক ঠাক গতিতে বাইক চালান। চেষ্টা করুন ৪০ থেকে ৬০ কিমি গতিতে বাইক চালানোর। পঞ্চমে গিয়ারে এই স্পিডে গাড়ি চালালে সমস্যা মিটে যাবে। দেখবেন বাড়বে বাইকের মাইলেজ।

টায়ার প্রেশার ঠিক রাখুন
অনেকের বাইকের চাকাতেই ঠিক ঠাক প্রেশার থাকে না। আর সেই কারণে কমে যায় মাইলেজ। তাই এই ভুল একবারেই করা চলবে না। বরং টায়ারে ঠিক ঠাক পাম্প দিন। কোম্পানি যে ভাবে টায়ার প্রেশার দিতে বলেছে, সেটা মেনেই পাম্প দিন। তাহলেই দেখবেন বেড়ে যাবে মাইলেজ। 

বেশি থ্রটল করা চলবে না
অনেকেই হু হু করে বাইক চালান। হুট করে বাড়িয়ে দেন এক্সিলারেটর। আর এই ভুলটা করেন বলেই মাইলেজ কমে যায়। তাই বেশি থ্রটল দেবেন না। বরং চেষ্টা করুন হালকা করে বাইক চালানোর। ধীরে ধীরে থ্রটল বাড়ান। ব্যাস, তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন বাড়বে মাইলেজ। 

Advertisement

সার্ভিস করুন
নিয়মিত বাইকের সার্ভিসিং করতে হবে। বদলে নিতে হবে ইঞ্জিন অয়েল। পাশাপাশি আর যা যা বদলানোর প্রয়োজন, তা বদলে নিন। দীর্ঘদিন সার্ভিস এড়িয়ে যাওয়া যাবে না। আশা করছি, এই কাজটা করলেই সমস্যা মিটে যাবে। দেখবেন বাড়বে মাইলেজ। 

ইঞ্জিন বন্ধ করে দিন
অনেকেই ট্র্যাফিকে বাইক চালান। তাঁদের এক একটা সিগন্যালে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। আর তাতেই বাড়ে সমস্যা। বাইক বেশি তেল খায়। তাই চেষ্টা করুন সিগন্যালে দাঁড়ালেই ইঞ্জিন বন্ধ করে দেওয়ার। এই কাজটা করলেই দেখবেন সমস্যা মিটে যাবে। বাড়বে মাইলেজ। তাই এই কয়েকটা বিষয় অবশ্যই মেনে চলুন।

 

POST A COMMENT
Advertisement