হু হু করে বাড়বে Royal Enfield Hunter-এর মাইলেজ, শুধু মেনে চলুন ৫ নিয়ম

আপনার কাছে কি রয়েছে রয়্যাল এনফিল্ডের হান্টার বাইকটি? এর মাইলেজ পাচ্ছেন কম? তাহলে এর মাইলেজ বাড়ানোর টিপস জেনে নিন।

Advertisement
হু হু করে বাড়বে Royal Enfield Hunter-এর মাইলেজ, শুধু মেনে চলুন ৫ নিয়মRoyal Enfield Hunter-এর মাইলেজ বাড়ান
হাইলাইটস
  • আপনার কাছে কি রয়েছে রয়্যাল এনফিল্ডের হান্টার বাইকটি?
  • এর মাইলেজ পাচ্ছেন কম?
  • তাহলে এর মাইলেজ বাড়ানোর টিপস জেনে নিন

বাইক প্রেমীদের কাছে রয়্যাল এনফিল্ড একটা ইমোশন। আর রয়্যাল এফফিল্ডের একাধিক বাইকের মধ্যে এখন খুবই জনপ্রিয় হান্টার বাইকটি। এই বাইকটির দাম কিছুটা কম। এটি দেখতে আধুনিক। পাশাপাশি এই বাইকের পাওয়ারও বেশ ভাল। তাই এখন অনেকেই রয়্যাল এফফিল্ড হান্টার কেনার জন্য এগিয়ে যান। 

কিন্তু এই বাইক কেনার পরই অনেকে কম মাইলেজের অভিযোগ করেন। যদিও এই সমস্যার খুব সহজ কিছু সমাধান রয়েছে। আপনি নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে অনায়াসে রয়্যাল এফফিল্ড হান্টারের মাইলেজ বাড়াতে পারবেন। 

স্পিড ঠিক রাখুন
অনেকেই খুব খারাপভাবে বাইক চালান। কেউ খুব জোরে বাইক চালান তো কেউ বাইক চালান খুব ধীরে। আর এটাই বিপদ বাড়ায়। কমিয়ে দেয় মাইলেজ। তাই এমন পরিস্থিতিতে সাবধান হতে হবে। বাইক চালাতে হবে একটা নিদিষ্ট স্পিডে। সবথেকে ভাল হয়, ৪০ থেকে ৫৫ কিমি বেগে বাইক চালানোর। তাহলেই বাড়বে মাইলেজ। 

গিয়ার ঠিক ঠাক শিফট করুন
অনেকে সঠিক সময়ে গিয়ার বদল করেন না। তারা লো গিয়ার বা হাই গিয়ারে বাইক চালিয়ে থাকেন। আর এটাই বিরাট ভুল। এই কারণে হান্টার বাইকটি বেশি তেল খায়। তাই এই ভুল নয়। বরং চেষ্টা করুন সঠিক সময় বাইকের গিয়ার শিফট করার। তাহলেই খেলা ঘুরে যাবে। 

সার্ভিস করান
আপনার বাইককে ঠিক সময়ে সার্ভিস করাতে হবে। প্রয়োজন হলেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করুন। এছাড়া গাড়ির অন্যান্য কাজও করতে হবে। তাহলেই বাইকের স্বাস্থ্য ভাল থাকবে। দেখবেন বাইকের মাইলেজও বৃদ্ধি পাবে। তাই ৫০০ কিমি চলার পরই একবার সার্ভিস করে নিন। 

এয়ার ফিল্টার বদলান
অনেকটা সময় চলার পর গাড়ির এয়ার ফিল্টার নষ্ট হয়ে যেতে পারে। এতে ময়লা জমে যেতে পারে। আর এটাই বিপদের কারণ। তাই বাইকের মাইলেজ কম থাকলে দ্রুত বদলে নিন এয়ার ফিল্টার। তাহলেই দেখবেন কাজ হবে। তেল সার্ভিস বেড়ে যাবে। কমবে পেট্রোলের খরচ। তাই চিন্তার কিছু নেই। 

Advertisement

ব্রেক ঠিক করুন
অনেক সময় বাইকের পিছনের ব্রেক চাকায় লেগে থাকে। কিন্তু সেটা বোঝা যায় না। আর এই ধর্ষণের জন্য মাইলেজ কমতে থাকে। তাই মাইলেজ কম পেলে একবার ব্রেকটা চেক করুন। এই কাজটা করলেই দেখবেন ব্রেক ঠিক ঠাক কাজ করবে। পাশাপাশি বাড়বে মাইলেজ। সুতরাং এই ভুল আর নয়। 

 

POST A COMMENT
Advertisement