এবার WhatsApp থেকেই করা যাবে মোবাইল রিচার্জ, কীভাবে জেনে নিন

এবার হোয়াটসঅ্যাপেই করা যাবে মোবাইল রিচার্জ। ব্যবহারকারীদের সুবিধার্থে নয়া অপশন চালু করল বিশ্বের সর্বাধিক ব্যবহৃত চ্যাটিং অ্যাপ। মেটার নয়া আপডেটের মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েই মোবাইল ফোন রিচার্জ করতে পারবেন ব্যবহারকারীরা।

Advertisement
এবার WhatsApp থেকেই করা যাবে মোবাইল রিচার্জ, কীভাবে জেনে নিনএবার WhatsApp থেকেই করা যাবে মোবাইল রিচার্জ
হাইলাইটস
  • এবার হোয়াটসঅ্যাপেই করা যাবে মোবাইল রিচার্জ।
  • নয়া অপশন চালু করল বিশ্বের সর্বাধিক ব্যবহৃত চ্যাটিং অ্যাপ।
  • রিচার্জ করার জন্য আর কোনও আলাদা অ্যাপের প্রয়োজন হবে না।

এবার হোয়াটসঅ্যাপেই করা যাবে মোবাইল রিচার্জ। ব্যবহারকারীদের সুবিধার্থে নয়া অপশন চালু করল বিশ্বের সর্বাধিক ব্যবহৃত চ্যাটিং অ্যাপ।  মেটার নয়া আপডেটের মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েই মোবাইল ফোন রিচার্জ করতে পারবেন ব্যবহারকারীরা।

WhatsApp-এর এই ফিচারের সবচেয়ে বড় আকর্ষণ হল, রিচার্জ করার জন্য আর কোনও আলাদা অ্যাপের প্রয়োজন হবে না। কোম্পানি জানিয়েছে, এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং ioS - দুই ধরনের ডিভাইসের জন্যই চালু করা হয়েছে। প্রাথমিক ভাবে কিছু কিছু ব্যবহারকারীরাই এই সুবিধা পাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সকলের কাছে পৌঁছে যাবে।

WhatsApp এবং PayU-এর গাঁটছড়া

অনলাইন পেমেন্ট কোম্পানি PayU-এর সঙ্গে পার্টনারশিপ করে WhatsApp এই সিস্টেমটি চালু করেছে। ফলে পেমেন্ট প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হয়ে উঠেছে। এই ফিচারের মাধ্যমে, কোনও ব্যবহারকারী শুধু নিজের নম্বরই নয়, পরিবার ও বন্ধুদের নম্বরও সহজেই রিচার্জ করতে পারবেন।

জিও, এয়ারটেল এবং ভিআই-এর মতো প্রধান টেলিকম অপারেটরদের সমস্ত প্ল্যান হোয়াটসঅ্যাপের মধ্যেই দেখা যাবে । যেখান থেকে প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নিয়ে রিচার্জ করতে পারেন।

হোয়াটসঅ্যাপে '₹' আইকন যুক্ত করা হয়েছে

মোবাইল রিচার্জের ফিচারটিকে আরও সহজ করতে, WhatsApp অ্যাপের হোম স্ক্রিনে একটি নতুন ₹ আইকন যুক্ত করা হয়েছে। এই আইকনটিতে ক্লিক করলে সরাসরি পেমেন্ট অপশনে চলে যাবেন ব্যবহারকারী। সেখানে মোবাইল রিচার্জ, UPI পেমেন্ট অপশন এবং এমনকি অনেক শহরে মেট্রো টিকিট কাটার মতো ফিচারও রয়েছে।

কীভাবে WhatsApp থেকে মোবাইল রিচার্জ করবেন? স্টেপ বাই স্টেপ দেখুন

  • প্রথমে অ্যাপের মধ্যে থাকা ₹ আইকনটিতে ট্যাপ করুন।
  • এরপর মোবাইল প্রিপেইড রিচার্জ অপশনটি ক্লিক করুন।
  • তারপর নিজের অথবা অন্য কারও নম্বর বেছে নিতে পারেন। 
  • এরপর, মোবাইল নম্বরের অপারেটর সিলেক্ট করে প্ল্যানগুলোর মধ্যে থেকে একটি বেছে নিতে হবে।
  • এক্ষেত্রে পেমেন্ট করার জন্য ইউপিআই, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন।
  • পেমেন্ট কনফার্ম করলেই রিচার্জ হয়ে যাবে।

 

POST A COMMENT
Advertisement