Yamaha FZ Blue Flex: ৮৫% ইথানলে চলবে Yamaha-এর নয়া বাইক; দাম কত, কী কী ফিচার মিলবে?

ইয়াহামার সেরা বাইক সামনে এসেছে। এটি ৮৫ শতাংশ ইথানলেও চলবে। আসুন এর দাম এবং ফিচার জেনে নেওয়া যাক।

Advertisement
৮৫% ইথানলে চলবে Yamaha-এর নয়া বাইক; দাম কত, কী কী ফিচার মিলবে?ইয়াহামার নয়া বাইক
হাইলাইটস
  • ইয়াহামার সেরা বাইক সামনে এসেছে
  • এটি ৮৫ শতাংশ ইথানলেও চলবে
  • আসুন এর দাম এবং ফিচার জেনে নেওয়া যাক

এখন সারা দেশ উত্তাল ইথানল মেশানো পেট্রোল নিয়ে। অনেকেই অভিযোগ করছেন, এই তেল তাঁদের বাইক সাপোর্ট করছে না। যার ফলে কমে যাচ্ছে মাইলেজ। ক্ষতি হচ্ছে ইঞ্জিনের। যদিও এই সমস্যার সহজ সমাধান করে দিয়েছে ইয়ামাহা মটোর ইন্ডিয়া। এই সংস্থা ভারতে ১,২৪,২৪০ টাকা (এক্স-শোরুম দাম দিল্লি) দামে FZ Blue Flex বাইকটা লঞ্চ করেছে। এই মোটরসাইকেলটি ইয়ামাহার প্রথম মডেল যা E20 থেকে E85 পর্যন্ত ইথানল মেশানো পেট্রোলে চলতে পারে। যার ফলে আগামিদিনে এই বাইক কিনলে সুবিধাই পাবেন।

এই বাইকের ইঞ্জিন সেরা 
এই বাইকের ইঞ্জিনে ব্যাপক বদল এনেছে ইয়াহামা। এই FZ Blue Flex বাইকটিতে কোম্পানির সুপরিচিত ১৪৯ সিসি, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন খুব সহজেই ইথানল মেশানো পেট্রোলে চলতে পারে। 

এছাড়া এই ইঞ্জিনটি ৭,২৫০ আরপিএম-এ ১১.৭ বিএইচপি পাওয়ার এবং ৬,০০০ আরপিএম-এ ১২.৮ এনএম পিক টর্ক তৈরি করে। এই বাইকে ৫-স্পিড গিয়ারবক্স রয়েছে।

ইয়ামাহা জানিয়েছে যে, এই বাইক প্রচলিত পেট্রোলের ওপর নির্ভরতা কমাতে পারে। সেই কারণেই এটা প্রস্তুত করা হয়েছে। মাথায় রাখতে হবে, বেশ কিছু দিন ধরেই ফ্লেক্স ফুয়েল নিয়ে কাজ করছে ইয়াহামা। এবার তারা নতুন বাইক লঞ্চ করে ফেলল। 

এই বাইক নিয়ে ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান হাজিমে আওতা মুখ খুললেন। তিনি জানালেন, কার্বন নিউট্রালিটি অর্জনের জন্য কেবল একটি প্রযুক্তির ওপর নির্ভর না করে বহুমুখী পথ অবলম্বন করা প্রয়োজন। সেই কারণেই তারা ফ্লেক্স ফুয়েলে জোর দিয়েছে।

ডিজাইনের দিক থেকে, FZ Blue Flex স্ট্যান্ডার্ড FZ সিরিজের স্টাইলিং বজায় রেখেছে। এতে রয়েছে ইন্টিগ্রেটেড পজিশন ল্যাম্প। এছাড়া এতে একটি ফুল-এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, অ্যারোডাইনামিক এক্সটেনশন সহ একটি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, ফক্স এয়ার ভেন্টস, একটি কমপ্যাক্ট এক্সহস্ট, একটি সিঙ্গেল-পিস সিট এবং একটি এলইডি টেল ল্যাম্প। মোটরসাইকেলটির সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের দিকে সুইংআর্ম সাসপেনশন দেওয়া হয়েছে। পাশাপাশি ব্রেকিংয়ের ক্ষেত্রে এবিএস  যুক্ত করা হয়েছে।

Advertisement

FZ Blue Flex বাইকটি একটিমাত্র মেটালিক ব্ল্যাক রঙে পাওয়া যাবে। এছাড়া দিল্লি, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর নির্দিষ্ট ইয়ামাহা ব্লু স্কোয়ার ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে। এরপর ধীরে ধীরে সব জায়গাতেই মিলবে এই বাইক।

 

POST A COMMENT
Advertisement