iPhone 13 Sale: ১০ হাজার টাকা ছাড়ে মিলছে iPhone 13, কোথায়?

Flipkart-এ বড় ডিসকাউন্টে (Discount) পাওয়া যাচ্ছে Apple iPhone 13। কালীপুজোর কথা মাথায় রেখে ফ্লিপকার্টে চলছে উৎসব অফার। এই স্মার্টফোনটি ১০ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে করা ওই ই-কমার্স সাইটে।

Advertisement
১০ হাজার টাকা ছাড়ে মিলছে iPhone 13, কোথায়?১০ হাজার টাকা ছাড়ে মিলছে iPhone 13
হাইলাইটস
  • ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ১ হাজার ২৫০ টাকা ছাড় পাওয়া যাবে
  • কালীপুজোর কথা মাথায় রেখে ফ্লিপকার্টে চলছে উৎসব অফার

Flipkart-এ বড় ডিসকাউন্টে (Discount) পাওয়া যাচ্ছে Apple iPhone 13। কালীপুজোর কথা মাথায় রেখে ফ্লিপকার্টে চলছে উৎসব অফার। এই স্মার্টফোনটি ১০ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে করা ওই ই-কমার্স সাইটে। iPhone 13-র দাম ৬৯ হাজার ৯৯০ টাকা, আর ছাড়ে এই ফোন কেনা যাবে ৫৯ হাজার ৯৯০ টাকায়। এই ফোনের অন্যান্য স্টোরেজ মডেল-256 GB এবং 512 GB-তেও দাম কমানো হচ্ছে। এগুলি যথাক্রমে বিক্রি করা হচ্ছে ৬৭ হাজার ৯৯০ টাকা ও ৮৬ হাজার ৯৯০ টাকায়।

তবে, এখানেই শেষ নয়, ছাড় আরও আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং কোটাক ব্যাঙ্ক (Kotak Bank) ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ১ হাজার ২৫০ টাকা ছাড় পাওয়া যাবে। তবে, অফারটি iPhone 13-র বেস 128GB স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে না। যাইহোক, ব্যবহারকারীরা পুরনো ফোন দিয়ে ১৬ হাজার ৯০০ টাকার এক্সচেঞ্জ ডিল (Exchange Deal) পেতে পারেন। তবে পুরনো স্মার্টফোনের মান ও শর্তের উপর নির্ভর করবে বিনিময় মূল্যের পরিমাণ। সাধারণত, আইফোনের ক্ষেত্রে বিনিময় মূল্য ভালই পাওয়া যায়।

যেহেতু Apple খুব সম্প্রতি iPhone 14 সিরিজ লঞ্চ করেছে, তাই অনেক গ্রাহক iPhone 13 কিনবেন তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে, এসবে একদম বিভ্রান্ত হবেন না। দু'টি ফোন কমবেশি একই পারফরম্যান্স দেয়। ডিজাইনের দিক থেকে ফোন দু'টি একই।

স্পেসিফিকেশন নিয়ে বলতে গেলে iPhone 13-তে রয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে। এটি A15 Bionic চিপসেট দ্বারা চলে। এই ফোনের পিছনে দু'টি ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং সামনে একটি ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি 5G এবং MagSafe ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। iPhone 13 বিভিন্ন শেডে পাওয়া যায়। গ্রাহকরা লাল, কালো, নীল, সাদা এবং গোলাপী রঙের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন।

 

Advertisement

POST A COMMENT
Advertisement