iPhone 17 Offer: iPhone 17 অতি সস্তায়, বিরাট ডিসকাউন্ট, কোথায়?

ভারতে iPhone-এর একটা বিরাট ফ্যানবেস রয়েছে। তাঁরা এই ফোনের লেটেস্ট ভার্সন হাতে নিতে চান। তাই তো ফোন লঞ্চ করার সময় অ্যাপেল স্টোরের সামনে লম্বা লাইন পড়ে যায়। প্রসঙ্গত, লেটেস্ট আইফোন ১৭-এর দাম অনেকটাই কমেছে। এতদিনে সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে এই ফোন। তাই দ্রুত এই ডিলটা সম্পর্কে জেনে নিন।

Advertisement
iPhone 17 অতি সস্তায়, বিরাট ডিসকাউন্ট, কোথায়?আইফোন ১৭-এর অফার
হাইলাইটস
  • ভারতে iPhone-এর একটা বিরাট ফ্যানবেস রয়েছে
  • লেটেস্ট আইফোন ১৭-এর দাম অনেকটাই কমেছে
  • এতদিনে সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে এই ফোন

ভারতে iPhone-এর একটা বিরাট ফ্যানবেস রয়েছে। তাঁরা এই ফোনের লেটেস্ট ভার্সন হাতে নিতে চান। তাই তো ফোন লঞ্চ করার সময় অ্যাপেল স্টোরের সামনে লম্বা লাইন পড়ে যায়।

তবে মাথায় রাখতে হবে যে, সবার পক্ষে লঞ্চের সময়ই এই ফোন কেনা সম্ভব হয় না। কারণ, তখন ফোনের দাম থাকে অনেকটাই বেশি। তাই এমন পরিস্থিতিতে অনেকেই অফারের অপেক্ষা করেন। আর তাঁদের জন্য একটা ভাল খবর এনেছি আমরা। কারণ, লেটেস্ট আইফোন ১৭-এর দাম অনেকটাই কমেছে। এতদিনে সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে এই ফোন। তাই দ্রুত এই ডিলটা সম্পর্কে জেনে নিন।

প্রসঙ্গত, অ্যাপেলের লেটেস্ট হ্যান্ডসেট হল আইফোন ১৭। এটি মাত্র কয়েক মাস আগেই লঞ্চ হয়েছে। এই ফোনের বেস ভ্যারিয়েন্ট ২৫৬জিবি-এর। আর এই ফোনের দামই এখন অনেকটা কমেছে।

কোথায় মিলছে সস্তার আইফোন? 
ইকমার্স সাইট ফ্লিপকার্টে আইফোন ১৭-এর ২৫৬ জিবি স্টোরেজের দাম অনেকটাই কমেছে। এটি লঞ্চ হয়েছিল ৮২৯০০ টাকায়। সেটির দাম এখন গিয়ে দাঁড়িয়েছে মাত্র ৭৯৯৯৯ টাকা। আর সব অফার মেলালে আপনি এটি পেতে পারেন ৭৪৯০০ টাকায়। আর এটা কিন্তু সেরা ডিল। এই ডিলের জন্য আপনার বিরাট লাভ হতে পারে। 

আইফোন ১৭-এর স্পেসিফিকেশন
অত্যাধুনিক একটি ফোন হল আইফোন ১৭। এতে ৬.৩ ইঞ্চির এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওইএলইডি ডিসপ্লে রয়েছে। এটির রিফ্রেশ রেট ১২০ হার্জ। এতে সেরামিক শিল্ড ২ প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এতে অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং মিলবে। 

সেরার সেরা চিপসেট
আইফোন ১৭-এ রয়েছে অ্যাপেল এ১৯ (৩এনএম) চিপসেট। এটি চলে আইওএস ২৬.৩-তে। এতে রয়েছে জিপিইউ ৫ কোর গ্রাফিক্স। শুধু তাই নয়, এতে দু'টি স্টোরেজ অপশন পাবেন। প্রথমত, ২৫৬ জিবি এবং দ্বিতীয়ত ৫১২ জিবি। 

আইফোন ১৭ ক্যামেরা
এই ফোনে সেরার সেরা ক্যামেরা রয়েছে। আইফোন ১৭-এ রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা। পাশাপাশি এতে মিলবে ১৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই হ্যান্ডসেট আপনি ব্ল্যাক, হোওয়াইট, মিস্ট ব্লু এবং ল্যাভেন্ডার কালারে পাওয়া যাবে। এই ফোনে ওয়ার্ড এবং ওয়ারলেস চার্জিংয়ের সঙ্গে মিলবে। এক্ষেত্রে ওয়ারলেস চার্জিয়ে মেগ সেফ সাপোর্ট মিলবে।

Advertisement

তাই চাইলে এই অফারের সাহায্য নিয়ে কিনে ফেলতেই পারেন আইফোন। হাতে একটা লেটেস্ট হ্যান্ডসেট থাকবে।


 

POST A COMMENT
Advertisement