iPhone 17 Pro এবং 17 Pro Max মিলছে ১৪ হাজার টাকা পর্যন্ত ছাড়ে, কোথায় অফার?

iPhone 17 Pro Max-এর দাম শুরু হয়েছিল ১,৪৯,৯০০ টাকা থেকে। তবে বর্তমানে Flipkart-এ ফোনটি ৫,০০০ টাকা ছাড়ে ১,৪৪,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে আবার কিছু ব্যাঙ্ক অফার রয়েছে। যার ফলে দাম আরও কমতে পারে। এক্ষেত্রে SBI এবং ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ৬,০০০ টাকা ছাড় পেতে পারেন।

Advertisement
iPhone 17 Pro এবং 17 Pro Max মিলছে ১৪ হাজার টাকা পর্যন্ত ছাড়ে, কোথায় অফার?iPhone 17 Pro ও 17 Pro Max-এর দাম কমল
হাইলাইটস
  • iPhone 17 Pro Max-এর দাম শুরু হয়েছিল ১,৪৯,৯০০ টাকা থেকে
  • বর্তমানে Flipkart-এ ফোনটি ৫,০০০ টাকা ছাড়ে ১,৪৪,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে
  • আবার কিছু ব্যাঙ্ক অফার রয়েছে

ভারতে লঞ্চ হচ্ছে iPhone 18 Pro। তার আগেই Apple-এর আগের Pro মডেলগুলির উপর বাম্পার ছাড় দিচ্ছে Flipkart। এখন আগের তুলনায় কম দামে কেনা যাচ্ছে iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। তাই যাঁরা এই ফোনগুলি কিনবেন বলে ঠিক করছেন, তাঁদের জন্য এটা সেরা সুযোগ।


কত টাকা ছাড়?
আসলে ৯ সেপ্টেম্বর Apple-এর iPhone ইভেন্ট হওয়ার কথা রয়েছে। সেখানে লঞ্চ হবে iPhone 18 Pro মডেলগুলি। তবে তার আগেই পুরনো মডেলগুলোতে ছাড় দিচ্ছে Flipkart।


প্রসঙ্গত, iPhone 17 Pro Max-এর দাম শুরু হয়েছিল ১,৪৯,৯০০ টাকা থেকে। তবে বর্তমানে Flipkart-এ ফোনটি ৫,০০০ টাকা ছাড়ে ১,৪৪,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।

এর সঙ্গে আবার কিছু ব্যাঙ্ক অফার রয়েছে। যার ফলে দাম আরও কমতে পারে। এক্ষেত্রে SBI এবং ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ৬,০০০ টাকা ছাড় পেতে পারেন। সেক্ষেত্রে দাম কমে দাঁড়াবে ১,৩৮,৯০০ টাকা।

অন্যদিকে, Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৯,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে। ফলে দাম হচ্ছে ১,৩৫,৯০০ টাকা।

অর্থাৎ হিসেব অনুযায়ী, Flipkart Axis Bank-এর অফার ব্যবহার করলে iPhone 17 Pro Max-এ সর্বোচ্চ ১৪,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ওদিকে SBI বা ICICI কার্ডের ক্ষেত্রে মোট ছাড়ের পরিমাণ ১১,০০০ টাকা।

iPhone 17 Pro-তেও ৫,০০০ টাকা ছাড়
ওদিকে iPhone 17 Pro এখন কম দামে পাওয়া যাচ্ছে। এর দাম শুরু হয়েছিল ১,৩৪,৯০০ টাকা থেকে। Flipkart-এ ৫,০০০ টাকা ছাড়ের পর ফোনটির দাম হয়েছে ১,২৯,৯০০ টাকা।

iPhone 17 Pro-এর ক্ষেত্রেও একই ব্যাঙ্ক অফার প্রযোজ্য। ফলে ফোনটির দাম ১,২৫,৯০০ টাকার নীচে নামতে পারে। তাই যাঁরা এই দু'টি ফোন কিনবেন ভাবছেন, তাঁরা নিয়ে নিতেই পারেন।

iPhone 17 Pro নাকি Pro Max, কোনটি কেনা ভাল?
এই দুই ফোনের সাইজেই পার্থক্য সবথেকে বেশি। iPhone 17 Pro-তে রয়েছে ৬.৩ ইঞ্চির OLED ডিসপ্লে। আর সেখানে Pro Max-এ রয়েছে আরও বড় ৬.৯ ইঞ্চির ডিসপ্লে। দুই ফোনেই সর্বোচ্চ ৩,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যায়।

Advertisement

এছাড়া অধিকাংশ হার্ডওয়্যার স্পেসিফিকেশন একই। দুই মডেলেই রয়েছে A19 Pro চিপ। এছাড়া ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে। ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাচ্ছে ফোনগুলিতে।

ব্যাটারির দিক থেকে অবশ্য এগিয়ে রয়েছে Pro Max। Apple-এর দাবি, iPhone 17 Pro Max-এ ৩৯ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া যায়। iPhone 17 Pro-তে ৩৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক মিলতে পারে।

দুই ফোনেই রয়েছে ফাস্ট চার্জিং ফিচার। সেই সঙ্গে iOS 26 এবং নতুন সফটওয়্যারও রয়েছে। তাই নিজের মতো করে বিচার করে কোনও একটি কিনতে পারেন। 

 

POST A COMMENT
Advertisement