iPhone 18 ও iPhone 18e এর AI ফিচারে বিরাট চমক, থাকছে বড় ২ আপগ্রেড, কী সুবিধা?

iPhone 18 এবং iPhone 18e-তে আসতে চলেছে বড় দুই আপগ্রেড। যার ফলে দারুণ কিছু সুবিধা মিলবে। এআই ব্যবহার আরও সহজ হবে।

Advertisement
iPhone 18 ও iPhone 18e এর AI ফিচারে বিরাট চমক, থাকছে বড় ২ আপগ্রেড, কী সুবিধা?আইফোন ১৮ এবং আইফোন ১৮ই
হাইলাইটস
  • iPhone 18 এবং iPhone 18e-তে আসতে চলেছে বড় দুই আপগ্রেড
  • যার ফলে দারুণ কিছু সুবিধা মিলবে
  • এআই ব্যবহার আরও সহজ হবে

আইফোন ১৮ প্রো নিয়ে এখন আলোচনা তুঙ্গে। যার জেরে অ্যাপলের আইফোন ১৮ এবং তুলনামূলক সস্তা আইফোন ১৮ই-এর সম্ভাব্য বড় আপগ্রেডগুলি নিয়ে প্রায় কথাই হচ্ছে না। যদিও এই দুই ফোনেই সেরা দু'টো আপগ্রেড হতে পারে বলে খবর মিলছে। 

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৭ সালের প্রথম দিকেই বাজারে আসতে পারে আইফোন ১৮ এবং আইফোন ১৮ই। নতুন প্রজন্মের এই অ্যাপল ডিভাইসগুলোতে থাকতে পারে এ২০ চিপ। পাশাপাশি এই দুই ফোনে ৯জিবি ব়্যাম থাকার প্রবল সম্ভাবনা।

যদিও কাগজে-কলমে এই আপগ্রেড খুব বড় কিছু নয়।  তবে অ্যাপেল ইন্টেলিজেন্সের পারফরম্যান্স উন্নত করার লক্ষ্যেই এটি আনা হচ্ছে বলে জানা গিয়েছে। কারণ iOS-এ AI ক্রমশ মিশে যাচ্ছে। তাদের মেলবন্ধন আরও চোখে পড়ছে। এমন পরিস্থিতিতে চিপসেট এবং ব়্যাম বাড়ানোর প্রয়োজন পড়েছে বলেই খবর।

অ্যাপল বিশ্লেষক মিং চি কুও-এর মতে, এ২০ চিপের ২০২৭ সালের কমদামি আইফোনগুলো ৯জিবি ডিব়্যাম পাবে। এক্স-এ করা এক পোস্টে তিনি জানান, এই ফোনগুলোতে ১.৫ জিবি ৬ ডাই মেমরি কনফিগারেশন ব্যবহার করা হবে। এটি বর্তমান এ১৯  মডেলের ৮ জিবি ব়্যামের বদলে আসতে চলেছে। 

কুও লিখেছেন, 'iOS 27-এ অ্যাপেল ইন্টিলেজেন্স আরও গভীরভাবে সিস্টেম-লেভেলে একত্রিত হচ্ছে।' যার ফলে খুব সহজে এআই-এর কাজ করা যাবে বলে দাবি করছেন তিনি।

কুওর আরও জানান, ২০২৬ সালের শেষের দিকে আসা অ্যাপলের প্রিমিয়াম মডেলগুলোতে ১২ জিবি ব়্যামই থাকবে। এর মধ্যে থাকবে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। এছাড়া এই সময় অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনও আসছে। এই ডিভাইসগুলো আরও শক্তিশালী এ২০ প্রো চিপে চলবে।

কমদামি মডেলগুলোর মতো প্রো ডিভাইসগুলোতে ব়্যামে আপগ্রেডের সম্ভাবনা নেই। কুও বলেন, 'এ২০ প্রো চিপচালিত ২০২৬ সালের দ্বিতীয়ার্ধের তিনটি নতুন হাই-এন্ড মডেল (ফোল্ডেবল আইফোন ও দু'টি আইফোন ১৮ প্রো মডেল) ১২জিবি ব়্যাম থাকবে। এতে কোনও পরিবর্তন আসবে না।'

Advertisement


এখানেই শেষ নয়, বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, iOS 27 বেটা ভার্সনে থাকা সিরি-র কিছু উন্নত এআই ফিচার বর্তমানে শুধুমাত্র ১২জিবি ব়্যাম-যুক্ত প্রো মডেলেই পাওয়া যাচ্ছে। ফলে স্ট্যান্ডার্ড মডেলের ব্যবহারকারীরা সেই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তবে এগুলি সবই জল্পনা। এখনও সংস্থার পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছুই জানান হয়নি।

 

POST A COMMENT
Advertisement