লঞ্চ হবে iPhone 18 Pro? ক্যামেরা, ডিসপ্লে এবং দামে বড় বদলের সম্ভাবনা

আসছে অ্যাপেল ১৮ প্রো। এর ফিচার কী থাকবে? দাম কত হতে পারে? জেনে নিন।

Advertisement
লঞ্চ হবে iPhone 18 Pro? ক্যামেরা, ডিসপ্লে এবং দামে বড় বদলের সম্ভাবনাআইফোন ১৮ প্রো
হাইলাইটস
  • আসছে অ্যাপেল ১৮ প্রো
  • এর ফিচার কী থাকবে?
  • দাম কত হতে পারে?

আবার নতুন ফোন আনতে চলেছে অ্যাপেল। যতদূর খবর, আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ সিরিজের অন্যান্য ফোন আনতে চলেছে সংস্থা। আর গত কয়েক বছরের ট্রেন্ড থেকে বোঝা যাচ্ছে, এই বছরের সেপ্টেম্বরেই বাজারে আসতে চলেছে এই ফোন। আর লক্ষ লক্ষ মানুষ এই নতুন ফোনের অপেক্ষায় রয়েছেন। নতুন আইফোন সিরিজে একাধিক বড় আপডেট থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 

ইতিমধ্যেই এই সিরিজের একাধিক 'লিক' সামনে এসেছে। সেখানে দাবি করা হচ্ছে, ক্যামেরা, ডিজাইন, ডিসপ্লে এবং দামে বড় চমক রাখতে পারে অ্যাপেল। যদিও সংস্থা সরকারিকভাবে এখনও কিছু জানায়নি। 

কী ডিজাইন থাকতে পারে?
কোনও ব্যক্তি মোবাইল ফোন কিনলে তাদের প্রধান নজর থাকে ফোনের ডিজাইনে। তারা ফোনের ক্যামেরা কোথায় রয়েছে, রং কেমন, এই বিষয়গুলি প্রথমেই খতিয়ে দেখেন। পাশাপাশি প্রসেসর থেকে শুরু করে ক্যামেরা কোয়ালিটিও দেখেন তারা। 

আর লিক করা রিপোর্ট অনুযায়ী, এই বছরও ফোনের ডিজাইনে বড় বদল হতে পারে। বিশেষত, এর ক্যামেরা এবং এলইডি-এর জায়গায় বদল হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। 

এছাড়া এই লিক রিপোর্টে জানান হয়েছে, কোম্পানি নতুন কিছু রং আনতে পারে এবার। সেগুলির মধ্যে ডার্ক চেরি, লাইট ব্লু, ডার্ক গ্রে এবং সিলভার রং থাকতে পারে। যদিও কোম্পানিটি কসমিক অরেঞ্জের বদলে ডার্ক চেরি রং আনতে পারে বলে জানা যাচ্ছে। 

ডিসপ্লে কেমন হবে? 
সেটাও জানা গিয়েছে। আইফোন ১৮ প্রো-এর সাইজ আইফোন ১৭ প্রো-এর থেকে ছোট হতে পারে। যদিও ডিসপ্লে-এর ক্ষেত্রে বেশ কিছু বিশেষ আপগ্রেড দেখা যেতে পারে। এই সময় কোম্পানি প্রো সিরিজের ক্ষেত্রে এলটিপিও প্লাস ওএলইডি ডিসপ্লে আনতে পারে। যার ফলে পাওয়ার সেভিংসের পাশাপাশি পারর্ফম্যান্স বাড়বে বলে জানালেন তিনি। 

প্রসেসর কী থাকবে? 
এই বিষয়টা সম্পর্কেও একটা ধারণা দেওয়া হয়েছে। যতদূর জানা যাচ্ছে, আইফোন ১৮ প্রো সিরিজে এ২০ চিপসেট থাকতে পারে। এটায় ২এনএম চিপসেট থাকবে। এই চিপসেট ব্যবহারের ফলে ১৫ শতাংশ দ্রুত গতিতে যে কোনও কাজ করা যাবে বলে খবর। পাশাপাশি ব্যাটারিও বাঁচবে এই চিপসেট ব্যবহারের ফলে।

Advertisement

আইফোন ১৮ প্রো ক্যামেরা
এই ফোনের ক্যামেরায় দারুণ সেন্সর রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে আপ্যারচার সিস্টেম। যার ফলে আপনি ম্যানুয়ালি লাইট কন্ট্রোল করতে পারবেন। এছাড়া লো লাইট ফটোগ্রাফিও করা সম্ভব হবে। 

দাম কত হতে পারে? 
এই বিষয়টা নিয়ে এখনও কিছু জানান হয়নি। তবে যতদূর খবর, এর দাম এবার বাড়তে পারে। রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৮-এর দাম আমেরিকায় ১,২৯৯ ডলার হতে পারে। যার অর্থ ভারতে এর দাম থাকতে পারে ১,২২,৫০০ টাকা।  

 

 

POST A COMMENT
Advertisement