Jio-র কামাল, নামমাত্র খরচে মিলছে Netflix, Amazon Prime, Hotstar

Reliance Jio Amazing Offers: রিলায়েন্স জিও তাদের ব্যবহারকারীদের জন্য Netflix, Amazon Prime এবং Disney + Hotstar সাবস্ক্রিপশন সহ দুর্দান্ত কিছু প্ল্যান নিয়ে এসেছে। তবে, OTT সাবস্ক্রিপশন Jio-এর পোস্টপেইড প্লাস প্ল্যানের সঙ্গে দেওয়া হয়। Jio পোস্টপেইড প্লাস প্ল্যানে, যাতে OTT প্ল্যাটফর্ম ছাড়াও সীমাহীন কল, ডেটা উপভোগ করা যাবে।

Advertisement
Jio-র কামাল, নামমাত্র খরচে মিলছে  Netflix, Amazon Prime, HotstarJio-র এই প্ল্যানে ফ্রিতে মিলছে Netflix, Amazon Prime, Hotstar
হাইলাইটস
  • Jio-র প্ল্যানে ফ্রিতে মিলছে Netflix, Amazon Prime, Hotstar
  • মাত্র ৩৯৯ টাকা থেকে শুরু এই প্ল্যান
  • Jio পোস্টপেইড প্লাস প্ল্যানে, যাতে OTT প্ল্যাটফর্ম ছাড়াও সীমাহীন কল, ডেটা উপভোগ করা যাবে

Reliance Jio Amazing Offers: রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের ব্যবহারকারীদের জন্য Netflix, Amazon Prime এবং Disney+ Hotstar সাবস্ক্রিপশন সহ দুর্দান্ত কিছু প্ল্যান নিয়ে এসেছে। তবে, OTT সাবস্ক্রিপশন Jio-এর পোস্টপেইড প্লাস প্ল্যানের সঙ্গে দেওয়া হয়।

৩৯৯ টাকার Jio পোস্টপেড প্ল্যান

Jio-এর ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে স্ট্রিমিং সুবিধা, কলিং এবং এসএমএস সুবিধা রয়েছে। এতে 75GB ডেটা দেওয়া হয়েছে। ডেটা শেষ হওয়ার পরে, প্রতি GB-তে ১০ টাকা খরচ করতে হবে। এতে 200GB রোলওভার ডেটা পাওয়া যায়।

৫৯৯ টাকার Jio পোস্টপেড প্ল্যান

এই পোস্টপেইড প্ল্যানে মোট 100GB মোবাইল ডেটা দেওয়া হয়েছে। এতেও 200GB রোলওভার ডেটা দেওয়া হয়েছে। বাকি সুবিধাগুলি ৩৯৯ টাকার পোস্টপেড প্ল্যানের মতোই।

৭৯৯ টাকার Jio পোস্টপেড প্ল্যান

এই প্ল্যানে ব্যবহারকারীদের মোট 150GB ডেটা দেওয়া হয়। এতে পরিবারের সদস্যদের জন্য অতিরিক্ত দু'টি সিম কার্ড দেওয়া হয়। এতেও ব্যবহারকারীদের 200GB রোলওভার ডেটা দেওয়া হয়। এর বাকি সুবিধাগুলি একই।

৯৯৯ টাকার Jio পোস্টপেড প্ল্যান

এই প্ল্যানে ব্যবহারকারীদের 200GB ডেটা দেওয়া হয়। 500GB রোলওভার ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানের সঙ্গে, আপনাকে পরিবারের সদস্যদের জন্য তিনটি অতিরিক্ত সিম কার্ড দেওয়া হবে। এর বাকি সুবিধাগুলি ৭৯৯ টাকার প্ল্যানের মতোই।

১৪৯৯ টাকার Jio পোস্টপেড প্ল্যান

১৪৯৯ টাকার প্ল্যানে 300GB ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানটি 500GB রোলওভার ডেটা সহ আসে। এর সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরশাহিতে সীমাহীন ডেটা এবং কল সরবরাহ করা হয়।

POST A COMMENT
Advertisement