জিও রিচার্জ প্ল্যানএসে গেল Jio-র ফ্যামিলি প্ল্যান। ৪টি সিম একসঙ্গে চালাতে পারবেন এই স্কিমে।
Jio-র এই ফ্যামিলি প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিংয়ের সুবিঘা। সঙ্গে একাধিক বেনেফিটও পাবেন। এই ফ্যামিলি প্ল্যান Jio-র পোস্টপেইড সেগমেন্টের মধ্যে পড়ে। প্ল্যানটির খরচ পড়বে ৪৪৯ টাকা।
Jio-র ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে ৪৪৯ টাকায় সিম কার্ড অন করতে হয়। একটি সিম কার্ড নিলে ১৫০ টাকার আলাদা চার্জ লাগে। ফ্যামিলি প্ল্যানে একটি সিম পাওয়া যায়। আরও ৩টি Add On করতে হয়।
Jio-র ফ্যামিলি প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ডেটার সুবিধা পাওয়া যায়। এতে রোমিং পরিষেবাও যুক্ত থাকে।
Jio-র এই ফ্যামিলি প্ল্যানে ৭৫ জিবি ডেটা পাওয়া যায়। একটি সিম কার্ড অন করলে ৫জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যায়।
Jio-র ফ্যামিলি প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ডেটার সুবিধা পাওয়া যায়। এতে রোমিং পরিষেবাও থাকে। এই ফ্যামিলি প্ল্যানের সঙ্গে প্রতিদিন ১০০ SMS ফ্রি পাওয়া যায়।
Jio-র যে কোনও পোস্টপেইড প্ল্যান একটি গোটা সাইকেলের জন্য হয়। বিল জেনারেট হওয়ার পর পেমেন্ট করতে হয়।
অনলাইন ট্রানজাকশন থেকে শুরু করে ব্যাঙ্কিং, বিভিন্ন সরকারি স্কিম, সবেতেই ডেটা কানেকশন লাগে। ফলে কম খরচে সেরা সব বেনেফিটস পেতে হলে এই অপশনটি দেখে নিতেই পারেন। আপনি যদি লিমিটেড বাজেটের মধ্যেই প্রতিদিন ডেটা ও কলিংয়ের সুবিধা চান, তবে এই প্ল্যানটি আপনার জন্য পারফেক্ট।