WhatsApp এর CEO হতে পারেন কুণাল শাহ, আরও এক টেক ব্র্যান্ডের মাথায় ভারতীয়

মেটা হোয়াটসঅ্যাপের নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। উইল ক্যাথকার্ট পদ ছাড়তে পারেন, আর CRED প্রতিষ্ঠাতা কুণাল শাহ নতুন সিইও হতে পারেন বলে টেক দুনিয়ায় জল্পনা তীব্র হয়েছে।

Advertisement
WhatsApp এর CEO হতে পারেন কুণাল শাহ, আরও এক টেক ব্র্যান্ডের মাথায় ভারতীয়কুণাল শাহ হোয়াটসঅ্যাপের নতুন গ্লোবাস সিইও হতে পারেন।
হাইলাইটস
  • হোয়াটসঅ্যাপের নতুন গ্লোবাল সিইও হিসেবে দায়িত্ব নিতে পারেন CRED প্রতিষ্ঠাতা কুণাল শাহ।
  • খুব শীঘ্রই মেটা (Meta) এবার হোয়াটসঅ্যাপের গ্লোবাল নেতৃত্বে বড় রদবদলের পথে হাঁটছে।
  • এখনও পর্যন্ত অফিসিয়ালি এ বিষয়ে কোনও ঘোষণা হয়নি।

WhatsApp CEO change: হোয়াটসঅ্যাপের নতুন গ্লোবাল সিইও হিসেবে দায়িত্ব নিতে পারেন CRED প্রতিষ্ঠাতা কুণাল শাহ। একই সঙ্গে বর্তমান সিইও উইল ক্যাথকার্ট তাঁর পদ থেকে সরে দাঁড়াতে পারেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এ বিষয়ে কোনও ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই মেটা (Meta) এবার হোয়াটসঅ্যাপের গ্লোবাল নেতৃত্বে বড় রদবদলের পথে হাঁটছে। দীর্ঘ সাত বছর ধরে হোয়াটসঅ্যাপের নেতৃত্ব সামলানোর পর উইল ক্যাথকার্ট দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে তিনি মেটাতেই অন্য পদে থাকবেন।

কুণাল শাহ ভারতের অন্যতম বড় ফিনটেক ইউনিকর্ন CRED-এর প্রতিষ্ঠাতা। সূত্রের দাবি, মেটা ইতিমধ্যেই CRED-এ বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে। প্রায় ১ বিলিয়ন ডলার (প্রায় ৯০০ কোটি টাকা)। ফলে এই নেতৃত্ব পরিবর্তনকে কেন্দ্র করে মেটা ও CRED-এর সম্পর্কও নতুন মাত্রা পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মেটার প্রোডাক্ট হেড ক্রিস কক্স এক অভ্যন্তরীণ নোটে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এমন একজন নেতৃত্ব দরকার, যিনি বৈশ্বিক প্রযুক্তি পরিবর্তন, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব সামলাতে সক্ষম। সেই জায়গাতেই কুণাল শাহকে উপযুক্ত বলে মনে করেছে সংস্থা।

উইল ক্যাথকার্টের নেতৃত্বে হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে ৩ বিলিয়নের বেশি ব্যবহারকারীর কাছে এনক্রিপ্টেড মেসেজিং পৌঁছে দিয়েছে। শুধু যোগাযোগ নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও বহু বিলিয়ন ডলারের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করছে টেক দুনিয়া।

অন্য দিকে কুণাল শাহ ভারতীয় স্টার্টআপ ইকোসিস্টেমে অন্যতম পরিচিত নাম। তাঁর নেতৃত্বে CRED দ্রুত ফিনটেক জগতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। মেটার তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ কৌশল এবং বৈশ্বিক সম্প্রসারণের লক্ষ্যেই এই ধরনের নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনা।

জানা গিয়েছে, আগামী ২৫ জুন হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আনুষ্ঠানিক ভাবে নতুন নেতৃত্বের পরিচয় করানো হতে পারে এবং বিদায় জানানো হতে পারে বর্তমান সিইওকে। যদিও পুরো প্রক্রিয়া এখনও পরিবর্তন পর্যায়ে রয়েছে, তবুও এই খবর ঘিরে প্রযুক্তি মহলে ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement