Mahindra New Plant: দুর্ধষ লুক-ফিচারের Gen Z গাড়ি, সেই সঙ্গে অঢেল চাকরি; মাহিন্দ্রার সুপার প্লান্ট শীঘ্রই

Mahindra Nagpur Plant: সংস্থা সূত্রে জানা গিয়েছে, নাগপুর সংলগ্ন এলাকায় প্রায় ১,৫০০ একর জমিতে গড়ে উঠবে এই সুপার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। ২০২৮ সাল থেকে উৎপাদন শুরু হওয়ার কথা। এখানে বছরে প্রায় ৫ লক্ষের বেশি গাড়ি এবং ১ লক্ষ ট্র্যাক্টর তৈরি হবে। এই কেন্দ্রটি ভারতে মাহিন্দ্রার সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে চলেছে।

Advertisement
দুর্ধষ লুক-ফিচারের Gen Z গাড়ি, সেই সঙ্গে অঢেল চাকরি; মাহিন্দ্রার সুপার প্লান্ট শীঘ্রই

Mahindra Nagpur Plant: মহারাষ্ট্রে শিল্প বিনিয়োগের মানচিত্রে বড় বদল আনতে চলেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। নাগপুরের কাছে একটি বিশাল সমন্বিত উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে আগামী ১০ বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে সংস্থাটি। বিদর্ভ অঞ্চলের উন্নয়ন লক্ষ্যেই এই প্রকল্পের কথা জানানো হয় অ্যাডভান্টেজ বিদর্ভ (Advantage Vidarbha) সম্মেলনে।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, নাগপুর সংলগ্ন এলাকায় প্রায় ১,৫০০ একর জমিতে গড়ে উঠবে এই সুপার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। ২০২৮ সাল থেকে উৎপাদন শুরু হওয়ার কথা। এখানে বছরে প্রায় ৫ লক্ষের বেশি গাড়ি এবং ১ লক্ষ ট্র্যাক্টর তৈরি হবে। এই কেন্দ্রটি ভারতে মাহিন্দ্রার সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে চলেছে। পেট্রোল, ডিজেল এবং ইলেকট্রিক, তিন ধরনের গাড়ির জন্যই এখানে আধুনিক NU_IQ আর্কিটেকচার প্ল্যাটফর্মে উৎপাদন হবে।

নাগপুরের পাশাপাশি আরও দুটি জায়গায় পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে মাহিন্দ্রার। সম্ভাজি নগর (ঔরঙ্গাবাদ) এলাকায় প্রায় ১৫০ একর জুড়ে একটি সাপ্লায়ার পার্ক গড়ে তোলা হবে। পাশাপাশি ইগতপুরি–নাসিক অঞ্চলে জমি অধিগ্রহণ করে ইঞ্জিন ও অন্যান্য পণ্যের উৎপাদন ক্ষমতা বাড়ানোর ভাবনাও রয়েছে। সব মিলিয়ে মহারাষ্ট্রে প্রায় ২,০০০ একরেরও বেশি জমিতে বিনিয়োগ ছড়িয়ে দিতে চলেছে সংস্থা।

এই প্রকল্পের ফলে বিদর্ভ ও সংলগ্ন অঞ্চলে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। অত্যাধুনিক অটোমেশন, ডিজিটাল ম্যানুফ্যাকচারিং এবং গ্লোবাল মানের উৎপাদন ব্যবস্থার মাধ্যমে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সরবরাহ বাড়ানোই লক্ষ্য। এটি ‘মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড’ ভাবনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এই বিনিয়োগকে রাজ্যের শিল্প পরিবেশের জন্য বড় সাফল্য বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, প্রগতিশীল নীতি ও বিনিয়োগ-বান্ধব পরিবেশের কারণেই মহারাষ্ট্র শিল্প সংস্থাগুলির প্রথম পছন্দ হয়ে উঠছে। অন্যদিকে মাহিন্দ্রার অটো ও ফার্ম সেক্টরের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও রাজেশ জেজুরিকার জানান, আধুনিক ও ভবিষ্যৎমুখী যানবাহন তৈরির ক্ষেত্রে এটি মাহিন্দ্রার উৎপাদন যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement