Maruti Brezza Facelift 2026: মধ্যবিত্তের মন জিততে মারুতির এই SUV এবার আরও ‘স্মার্ট’ দারুণ স্টাইলিশ,দাম কত?

Maruti Brezza Facelift 2026: সম্প্রতি জনসমক্ষে আসা এই এসইউভির গোপন ছবি বা ‘স্পাই শট’ ঘিরে এখন গাড়িপ্রেমীদের মধ্যে তুঙ্গে উত্তেজনা। নতুন লুকে যেমন থাকছে আধুনিকতার ছোঁয়া, তেমনই অন্দরমহলের সাজসজ্জাতেও আনা হচ্ছে আমূল পরিবর্তন।

Advertisement
মধ্যবিত্তের মন জিততে মারুতির এই SUV এবার আরও ‘স্মার্ট’ দারুণ স্টাইলিশ,দাম কত?Maruti Suzuki Brezza: মারুতি ব্রিজার নতুন মডেল

Maruti Brezza Facelift 2026: দেশের রাস্তায় মধ্যবিত্তের ড্রইংরুম মানেই মারুতি সুজুকি। আর সেই জনপ্রিয়তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে এবার কোমর বেঁধে নামছে সংস্থা। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই নতুন ফেসলিফ্ট অবতারে আত্মপ্রকাশ করতে চলেছে মারুতি ব্রেজা।

সম্প্রতি জনসমক্ষে আসা এই এসইউভির গোপন ছবি বা ‘স্পাই শট’ ঘিরে এখন গাড়িপ্রেমীদের মধ্যে তুঙ্গে উত্তেজনা। নতুন লুকে যেমন থাকছে আধুনিকতার ছোঁয়া, তেমনই অন্দরমহলের সাজসজ্জাতেও আনা হচ্ছে আমূল পরিবর্তন।

সূত্রের খবর, নতুন ব্রেজায় গ্রিল থেকে শুরু করে হেডল্যাম্প, সবত্রই থাকছে চমক। বিশেষ করে গাড়ির পিছনের কানেক্টেড টেইল ল্যাম্প নজর কাড়বে পথচলতি মানুষের। তবে শুধু বাইরেই নয়, গাড়ির ভেতরেও রাখা হচ্ছে আভিজাত্যের ছোঁয়া। ১০ ইঞ্চির বড় টাচস্ক্রিন থেকে শুরু করে ভেন্টিলেটেড সিট, যা সাধারণত বিলাসবহুল গাড়িতে দেখা যায়, তা এবার মিলবে এই কমপ্যাক্ট এসইউভিতে। যান্ত্রিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

এবার ৫-স্পিড গিয়ারবক্সের বদলে মিলতে পারে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, যা হাইওয়েতে গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে। সুরক্ষার প্রশ্নেও কোনও আপস করছে না মারুতি; থাকছে ৬টি এয়ারব্যাগ ও ৩৬০ ডিগ্রি ক্যামেরা। গাড়ি বিশেষজ্ঞদের মতে, বাজারে টাটা নেক্সন বা হুন্ডাই ভেনুর একাধিপত্য কমাতে এই নতুন ব্রেজাই হতে পারে সংস্থার তুরুপের তাস।

 

POST A COMMENT
Advertisement