Second Hand Car Market Milage: ৩২ কিমি মাইলেজ, ভারতের সেকেন্ড হ্যান্ড কার বাজারের রাজা এই গাড়ি; পুরনো হলেও দেদার সেল

Second Hand Car Market Milage: ভারতের মানুষ পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে এই হ্যাচব্যাক গাড়ির ওপর সবচেয়ে বেশি ভরসা রাখছেন। কম মেইনটেন্যান্স খরচ এবং দুর্দান্ত মাইলেজের কারণে ব্যবহৃত গাড়ি হিসেবে সুইফটের চাহিদা বাজারে এখন আকাশছোঁয়া। গাড়ির রিসেল ভ্যালু অর্থাৎ পুরনো গাড়ি বিক্রি করার পর ভালো দাম পাওয়ার ক্ষেত্রেও মারুতির এই মডেলটি ভারতীয় গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে।

Advertisement
৩২ কিমি মাইলেজ, ভারতের সেকেন্ড হ্যান্ড কার বাজারের রাজা এই গাড়ি; পুরনো হলেও দেদার সেলSecond Hand Car Market Milage: ৩২ কিমি মাইলেজ, ভারতের সেকেন্ড হ্যান্ড কার বাজারের রাজা এই গাড়ি; পুরনো হলেও দেদার সেল

Second Hand Car Market Milage: নতুন গাড়ি কেনার শখ কার না থাকে তবে ভারতের বাজারে সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত গাড়ির চাহিদাও কিন্তু কোনো অংশে কম নয়। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে ভারতের সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারে রাজত্ব করছে দেশের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড মারুতি সুজুকি। আর এই তালিকায় সব গাড়িকে পিছনে ফেলে এক নম্বরে জায়গা করে নিয়েছে মারুতি সুজুকি সুইফট।

ভারতের মানুষ পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে এই হ্যাচব্যাক গাড়ির ওপর সবচেয়ে বেশি ভরসা রাখছেন। কম মেইনটেন্যান্স খরচ এবং দুর্দান্ত মাইলেজের কারণে ব্যবহৃত গাড়ি হিসেবে সুইফটের চাহিদা বাজারে এখন আকাশছোঁয়া। গাড়ির রিসেল ভ্যালু অর্থাৎ পুরনো গাড়ি বিক্রি করার পর ভালো দাম পাওয়ার ক্ষেত্রেও মারুতির এই মডেলটি ভারতীয় গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে।

রিপোর্টে প্রকাশ পেয়েছে যে শুধু সুইফট নয় মারুতি সুজুকির অল্টো এবং ওয়াগন আরও ব্যবহৃত গাড়ির বাজারে বিপুল জনপ্রিয়। ভারতের মধ্যবিত্ত পরিবারের কাছে মারুতির গাড়ি মানেই এক অদ্ভুত ভরসা যা পুরনো গাড়ির বাজারেও স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। সমীক্ষা অনুযায়ী নতুন গাড়ির দাম যেভাবে দিন দিন বাড়ছে সেই পরিস্থিতিতে অনেকেই অল্প টাকায় ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বিশেষ করে ছোট পরিবারগুলির কাছে সুইফটের আকর্ষণ এখনও অম্লান। দেশের যেকোনো প্রান্তে মারুতির পার্টস সহজে পাওয়া যাওয়া এবং এই গাড়ির নির্ভরযোগ্য ইঞ্জিন পারফরম্যান্স একে রিসেল মার্কেটের আসল রাজা বানিয়ে তুলেছে।

গ্রাহকদের একাংশের মতে মারুতি সুজুকি সুইফটের স্পোর্টি লুক এবং আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতার কারণেই যুবপ্রজন্মের মধ্যেও এই পুরনো গাড়িটি কেনার ধুম লেগেছে। বাজেট ফ্রেন্ডলি হওয়ার পাশাপাশি এই গাড়ির রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত সহজ যা ক্রেতাদের পকেট সাশ্রয় করতে সাহায্য করে। সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারের এই সাম্প্রতিক ট্রেন্ড থেকে স্পষ্ট যে নতুন মডেল বাজারে এলেও পুরনো সুইফটের কদর ভারতীয়দের কাছে একটুও কমেনি বরং দিন দিন এর চাহিদা আরও বাড়ছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement