Mathematicians Boycott OpenAI: এবার ChatGPT বয়টকটের দিলেন গণিতবিদরা, হঠাৎ কী হল?

৬ অক্টোবর OpenAI-এর প্রকাশিত ফলাফল নিয়ে একটি বিবৃতি দিয়েছে Association for Human Mathematics। তারা জানায়, গণিতবিদরা এই কাজ করার অনুরোধ করেননি। এমনকী অঙ্কের অগ্রগতিতে এই প্রকাশনা সাহায্য করবে বলে OpenAI যে দাবি করেছে, তাও মানতে নারাজ সংগঠনটি।

Advertisement
এবার ChatGPT বয়টকটের দিলেন গণিতবিদরা, হঠাৎ কী হল? চ্যাটজিপিটি বয়কটের ডাক
হাইলাইটস
  • ৬ অক্টোবর OpenAI-এর প্রকাশিত ফলাফল নিয়ে একটি বিবৃতি দিয়েছে Association for Human Mathematics
  • তারা জানায়, গণিতবিদরা এই কাজ করার অনুরোধ করেননি
  • এমনকী অঙ্কের অগ্রগতিতে এই প্রকাশনা সাহায্য করবে বলে OpenAI যে দাবি করেছে, তাও মানতে নারাজ সংগঠনটি

এবার OpenAI-কে বয়কট করার ডাক দিয়েছে Association for Human Mathematics। কারণ, ৩৭৭টি অঙ্কের সমস্যার সমাধান করে ফেলেছে চ্যাট জিপিটি। ৭০০-রও বেশি ফাইলের একটি রিপোজিটরি প্রকাশ করার পর এই আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, গণিতবিদরা OpenAI-কে এই কাজ করতে বলেননি। AI-এর সাহায্যে অঙ্কের গবেষণার ক্ষেত্রে সংস্থাটির পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

গত মাসে OpenAI জানিয়েছিল, তাদের একটি অভ্যন্তরীণ মডেল অঙ্কের অন্যতম বিখ্যাত জটিল সমস্যা Navier-Stokes Millennium Prize Problem সমাধান করেছে। তার পরেই অঙ্কের গবেষণায় AI-এর ব্যবহার নিয়ে বিতর্ক বেড়েছে।

৬ অক্টোবর OpenAI-এর প্রকাশিত ফলাফল নিয়ে একটি বিবৃতি দিয়েছে Association for Human Mathematics। তারা জানায়, গণিতবিদরা এই কাজ করার অনুরোধ করেননি। এমনকী অঙ্কের অগ্রগতিতে এই প্রকাশনা সাহায্য করবে বলে OpenAI যে দাবি করেছে, তাও মানতে নারাজ সংগঠনটি।

একসঙ্গে ৭০০-রও বেশি ফাইল প্রকাশ করার জন্যও OpenAI-এর সমালোচনা করেছে তারা। AI-নির্ভর অঙ্কের গবেষণার ক্ষেত্রে OpenAI-এর পদ্ধতি নিয়ে গণিতবিদ ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।

সংগঠনের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'গণিতবিদরা এই কাজ করার অনুরোধ করেননি। Mathematics and Artificial Intelligence বিষয়ক Advisory Group-এর পরামর্শের ভিত্তিতে OpenAI তাদের কাজের বৈধতা প্রতিষ্ঠার দাবি করেছে। অথচ ওই গোষ্ঠী তাদের প্রাথমিক পরামর্শে জানিয়েছিল, উন্নত AI সংস্থাগুলির অভ্যন্তরীণ মডেল দিয়ে জটিল গাণিতিক সমস্যার পরীক্ষা করা উচিত নয়।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, পরামর্শদাতা গোষ্ঠীর অবস্থানের মূল বক্তব্য উপেক্ষা করে OpenAI বৈজ্ঞানিক গবেষণার নিয়মকানুনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়েছে। সংগঠনটির মতে, এই নিয়মগুলি গণিত গবেষণাকে বিশ্বাসযোগ্য, নৈতিক এবং জনস্বার্থের উপযোগী রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন OpenAI-কে বয়কটের ডাক গণিতবিদদের?
গণিতবিদদের উদ্বেগের অন্যতম কারণ হল, AI সংস্থাগুলি নিজেদের তৈরি মডেল ব্যবহার করে জটিল এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করছে।

প্রিন্সটনের Institute for Advanced Study-র অধীনে থাকা স্বাধীন গোষ্ঠী Advisory Group on Mathematics and Artificial Intelligence আগেও গণিত গবেষণায় এই ধরনের AI ব্যবহারের পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

Advertisement

২৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছিল, AI এমন গাণিতিক যুক্তি তৈরি করতে পারে, যা মানুষের পক্ষে বোঝা, যাচাই করা বা তার দায়ভার নেওয়া কঠিন হতে পারে।

তাদের মতে, এর ফলে গণিত গবেষণায় একটি 'টু-টিয়ার সিস্টেম' তৈরি হতে পারে। অর্থাৎ, AI সংস্থাগুলিতে কর্মরত গবেষকরা উন্নত মডেল এবং বিপুল কম্পিউটিং ক্ষমতার সুবিধা পেতে পারেন। এটা অন্য গণিতবিদদের কাছে সহজলভ্য নয়। ফলে জটিল সমস্যার সমাধানের ক্ষেত্রে তাঁরা বাড়তি সুবিধা পেতে পারেন। এই কারণেই শক্তিশালী AI ব্যবস্থায় সমান প্রবেশাধিকারের দাবি জানিয়েছে গোষ্ঠীটি।

OpenAI-এর বক্তব্য কী?
অন্যদিকে OpenAI জানিয়েছে, তারা পরামর্শদাতা গোষ্ঠীটির সঙ্গে আলোচনা করেছে। সাম্প্রতিক গাণিতিক ফলাফল কীভাবে প্রকাশ করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গোষ্ঠীটির পরামর্শ এবং প্রকাশ্যে জানানো সুপারিশও বিবেচনা করা হয়েছে বলে দাবি সংস্থাটির।

সংস্থাটির দাবি, গড়ে প্রতিটি ফলাফল পেতে ChatGPT Pro-এর প্রায় তিন ঘণ্টার সমতুল্য চিন্তাভাবনার ক্ষমতা ব্যবহার করা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement