META AI আবারও বিতর্কে মেটা। যার ফলে কোম্পানিটি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ফিচারচি প্রত্যাহার করে নিয়েছে। কোম্পানিটি সম্প্রতি 'মিউজ ইমেজ' নামে একটি AI ইমেজ জেনারেটর টুল চালু করেছিল। কিন্তু ফিচারটি পরবর্তীতে বিতর্কের মুখে পড়ে। ফলস্বরূপ কোম্পানি ফিচারটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।
মিউজ ইমেজ টুলটির মাধ্যমে যে কেউ একটি প্রম্পট সহ যে কোনও পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ট্যাগ করে সহজেই একটি ইমেজ তৈরি করতে পারত। বিতর্কের পর মেটা এখন এই ফিচারটি সরিয়ে দিয়েছে।
মেটা শুক্রবার একটি ব্লগ পোস্টে ঘোষণা করেছে, তারা মিউজ ইমেজেস ফিচারটি বন্ধ করে দিচ্ছে। সংস্থাটি ব্যাখ্যা করেছে, এর লক্ষ্য ছিল ব্যবহারকারীদের একটি দরকারি সৃজনশীল টুল প্রদান করা। তবে ব্যবহারকারীদের অপব্যবহারের কারণে মেটা ফিচারটি সরিয়ে দিয়েছে।
এই ফিচারটি নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে। যে কেউ অনুমতি ছাড়াই তাদের AI ছবি তৈরি করতে পারে। এটির অপব্যবহারের ঝুঁকি ছিল। ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট এই ফিচারের আওতামুক্ত রাখা হয়েছে।
এখন যদি কেউ মেটা AI-তে কারও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ট্যাগ করে একটি AI ফটো তৈরি করার চেষ্টা করে, তাহলে চ্যাটবটটি তা করতে অস্বীকার করে।
মেটা ফিচারটি শুধু সাধারণ জনগণের কাছ থেকেই নয়, চলচ্চিত্র জগত থেকেও বিরোধিতার সম্মুখীন হচ্ছে। যার মধ্যে রয়েছে ট্যালেন্ট এজেন্সি CAA। যেটি টম ক্রুজ, জেনডায়া এবং মেরিল স্ট্রিপের মতো অভিনেতাদের তৈরি করেছে।