OnePlus Cheapest Phone India: সস্তার ফোন আনছে OnePlus, নতুন N Series লঞ্চ হতে চলেছে

সস্তার ফোন আনছে ওয়ানপ্লাস। এই সিরিজের দাম থাকবে সাধ্যের মধ্যে। আসুন এই সম্পর্কে বিশদে জানা যাক।

Advertisement
সস্তার ফোন আনছে OnePlus, নতুন N Series লঞ্চ হতে চলেছেওয়ানপ্লাসের সস্তা ফোন
হাইলাইটস
  • সস্তার ফোন আনছে ওয়ানপ্লাস
  • এই সিরিজের দাম থাকবে সাধ্যের মধ্যে
  • আসুন এই সম্পর্কে বিশদে জানা যাক

ভারতে নতুন একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস। এই সংস্থাটি ওয়ানপ্লাস এন সিরিজের ফোন আনছে। এই সিরিজের অধীনে কোম্পানি বেশ কিছু এন্ট্রি লেভেল ফোন আনতে চলেছে। যতদূর খবর, এই সিরিজের ফোনের দাম ২০,০০০ টাকার আশপাশে থাকবে। যার ফলে অনেকেই সহজে এই ফোনটা কিনতে পারবেন। 

আসলে বাজেট সেগমেন্টে এখন রাজ করছে ভিভো, রেডমি, রিয়েলমি ও পোকো। আর তাদের টেক্কা দিতেই বাজারে নেমেছে ওয়ানপ্লাস এন সিরিজের ফোন। এর ফলে অনেক বেশি সংখ্যক মানুষ এখন থেকে ওয়ানপ্লাসের ফোন কিনতে পারবেন। 

এই নতুন স্মার্টফোনের সিরিজের ফোন মিলবে অ্যামাজনে। আসুন এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাক-

ওয়ানপ্লাস অফিশিয়াল পোর্টাল
ওয়ানপ্লাস এই ফোনের টিজার সামনে এনেছে। তাতে লেখা রয়েছে শীঘ্রই আসছে। যদিও কবে এই ফোন সামনে আসছে, তার কোনও নির্দিষ্ট তারিখ জানান হয়নি। 

নতুন প্রোডাক্ট মিলবে ওয়ানপ্লাস এন৬ নামে
জিএসএমএ এরেনা জানিয়েছে, ওয়ানপ্লাস এন৬ নামের একটি ফোন লঞ্চ হতে পারে। যদিও এর ক্যামেরা বা অন্যান্য ফিচার সম্পর্কে কিছুই জানান হয়নি। 

ওয়ানপ্লাসের পোস্টটা দেখুন

ওয়ানপ্লাস নর্ড সিরিজের কী হবে? 
বাজের সেগমেন্টে নতুন ফোন আনছে ওয়ানপ্লাস। এমতাবস্থায় প্রশ্ন হল, ওয়ানপ্লাস নর্ড সিরিজের কী হবে? এই সিরিজ কি বন্ধ হয়ে যাবে? যদিও এমন কোনও ঘোষণা আসেনি কোম্পানির থেকে। বরং তারা ওয়ানপ্লাস নর্ড৬, নর্ড সিই৬ এবং নর্ড সিই৬ লাইট লঞ্চ করেছে। এই ফোনগুলিও বাজেট সেগমেন্টের অন্যতম সেরা ফোন। 

এই রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস এন সিরিজ হ্যান্ডসেট লঞ্চ করতে পারে প্রাইম ডে সেল-এর সময়। যদিও সংস্থার পক্ষ থেকে সরকারিভাবে কিছুই জানান হয়নি। তাই একটু অপেক্ষা করা ছাড়া গতি নেই। 

 

POST A COMMENT
Advertisement