ওয়ান প্লাস নর্ড সিই ৬ ভারতে নতুন স্মার্টফোন নিয়ে আসছে ওয়ানপ্লাস। এই ফোনের দাম সাধ্যের মধ্যে থাকবে বলেই খবর। আর তাই এই ফোন নিয়েই আগ্রহ তুঙ্গে উঠছে। অনেকেই কিনতে চাইছেন ফোন। এই ফোনের সম্পর্কে জানতে চাইছেন।
আসলে ওয়ান প্লাস নর্ড সিই ৬ ফোনটা লঞ্চ করতে চলেছে সংস্থা। পাশাপাশি সামনে আসবে ওয়ানপ্লাস নর্ড সিই ৬ লাইট। আর এই দুই ফোনই ৭ মার্চ লঞ্চ হবে।
কী স্পেসিফিকেশন থাকছে?
অফিসিয়াল লঞ্চের আগেই ওয়ান প্লাস নর্ড সিই-এর ফিচার্স সামনে আসছে। যতদূর খবর, ওয়ান প্লাস নর্ড সিই ৬-এ থাকবে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। এতে থাকবে ১.৫ কে রেজোলিউশন সাপোর্ট। এতে আইকেয়ার প্রোটেকশন ফিচারও পাবেন।
৮০০০-এমএএইচ-এর ব্যাটারি পাবেন
ওয়ান প্লাস নর্ড সিই ৬ ফোনটাতে মিলবে ৮০০০ এমএএইচ-এর ব্যাটারি। আর এত শক্তিশালী ব্যাটারি থাকলে যে ফোনটা অনেকক্ষণ চলবে, এটা সহজেই অনুমেয়। অনেকেই দাবি করছেন, এই ফোনটাকে একবার চার্জ দিলে এক থেকে দেড় দিন পর্যন্ত চলতে পারে।
ভাল পারফর্ম্যান্সও পাবেন
ওয়ান প্লাস নর্ড সিই ৬-এ ডুয়াল চিপসেট পাবেন। এতে ফায়দা মিলবে। পাশাপাশি এতে পাবেন স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর। যার ফলে দারুণ পারফর্ম্যান্স মিলবে। তাই এই বিষয়টা নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
ওয়ান প্লাস নর্ড সিই ৬ লাইটও লঞ্চ হবে
যতদূর খবর, ওয়ান প্লাস নর্ড সিই ৬ লাইটও এবার লঞ্চ হবে। তাতে মিলবে ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা। এতে ১৪৪ হার্জ রিফ্রেশ রেটও মিলবে। যার ফলে স্ক্রিনর দিকে তাকালে ভাল লাগবে। গেম খেলতেও হবে সুবিধা।
এছাড়া ওয়ান প্লাস নর্ড সিই ৬ লাইটে পাবেন ৭০০০-এমএএইচ-এর ব্যাটারি। সংস্থার পক্ষ থেকে দাবি, এই ফোনে একবার চার্জ দিলে মোটামুটি ২ দিন পর্যন্ত চলতে পারে। এই ফোনের ব্যাটারি ৬ বছর পর্যন্ত লাস্ট করবে বলেও দাবি।
ওয়ান প্লাস নর্ড সিই ৬ এবং ওয়ান প্লাস নর্ড সিই ৬ লাইটের দাম এখনও সামনে আসেনি। তবে কিছু মিডিয়া দাবি করছে, এই ফোনগুলির দাম মোটামুটি ২০ হাজার টাকার আশপাশে থাকতে পারে। তবে ওয়ান প্লাস নর্ড সিই ৬-এর দাম কিছুটা বেশির দিকে থাকবে।
যদিও পরিশেষে বলব, আমাদের এই নিবন্ধ পড়ে কোনও ফোন কিনবেন না। বরং চেষ্টা করুন নিজে রিসার্চ করার। তারপরই কোনও ফোন কিনবেন।