৩টি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা! Apple-এর চেয়েও দামি ফোন আনছে Oppo

একটি সত্যি দিয়ে প্রতিবেদনটি শুরু করা যাক। এই ধরুন ১০ বছর আগের কথা। Oppo, Vivo-র মতো কোম্পানির স্মার্টফোনকে প্রিমিয়াম সেগমেন্টে সেভাবে কেউ পাত্তা দিত না। কিন্তু গত কয়েক বছরে ছবি বদলেছে।

Advertisement
৩টি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা! Apple-এর চেয়েও দামি ফোন আনছে Oppoফোনটির রিটেল প্রাইস প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা হতে পারে। যদিও এই দাম এখনও কনফার্মড নয়।
হাইলাইটস
  • একটি সত্যি দিয়ে প্রতিবেদনটি শুরু করা যাক।
  • Oppo, Vivo-র মতো কোম্পানির স্মার্টফোনকে প্রিমিয়াম সেগমেন্টে সেভাবে কেউ পাত্তা দিত না।
  • গত কয়েক বছরে ছবি বদলেছে।

একটি সত্যি দিয়ে প্রতিবেদনটি শুরু করা যাক। এই ধরুন ১০ বছর আগের কথা। Oppo, Vivo-র মতো কোম্পানির স্মার্টফোনকে প্রিমিয়াম সেগমেন্টে সেভাবে কেউ পাত্তা দিত না। কিন্তু গত কয়েক বছরে ছবি বদলেছে। Oppo-র ফ্ল্যাগশিপ ক্যামেরা আজকাল অ্যাপেল, স্যামসাংয়ের সঙ্গেই পাল্লা দেয়। সেই চেষ্টাই বজায় রাখল ওপো। আসছে Find X10 সিরিজের সবচেয়ে দামি মডেল Find X10 Pro Max। সূত্রের খবর, এই ফোনের তিনটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। শুধু ক্যামেরা নয়, বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং বেটার ডিসপ্লে। তবে দাম শুনলে চমকে যেতে পারেন। কয়েকটি সূত্রের খবর, ফোনটির রিটেল প্রাইস প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা হতে পারে। যদিও এই দাম এখনও কনফার্মড নয়।

Oppo Find X10 Pro Max: তিনটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা
এই ফোনের ক্যামেরা ব্যবস্থা তৈরি করতে Hasselblad-এর সঙ্গে কাজ করেছে Oppo বলে জানা গিয়েছে। পিছনে থাকছে ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। ফলে সাধারণ ছবি তোলা, বড় দৃশ্য ক্যামেরাবন্দি করা কিংবা দূরের কোনও বিষয়কে কাছে এনে ছবি তোলার ক্ষেত্রে এই ক্যামেরাগুলি কাজে লাগতে পারে।

ছবির রং, আলো এবং সূক্ষ্ম বিবরণ আরও ভাল ভাবে ফুটিয়ে তুলতে থাকছে LUMO True Image Engine। সেলফি ও ভিডিয়ো কলের জন্য সামনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকার কথাও জানা গিয়েছে। ফোনের তিনটি পিছনের ক্যামেরা দিয়ে প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেমে 4K এবং প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে 8K ভিডিয়ো রেকর্ড করা যাবে বলে দাবি করা হয়েছে।

৮০০০ mAh ব্যাটারি, ১৪৪ Hz ডিসপ্লে
ফোনটিতে ৮০০০ mAh-এর ব্যাটারি থাকতে পারে। সংস্থার দাবি, সাধারণ ব্যবহারে এক বার চার্জ দিলে দু’দিন পর্যন্ত চলতে পারে সেটি। থাকছে ৮০ ওয়াটের তারযুক্ত এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও।

এ ছাড়া ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং ১৪৪ Hz রিফ্রেশ রেট থাকার কথা। ফলে স্ক্রিনে স্ক্রল করা এবং গেম খেলার অভিজ্ঞতা আরও স্মুদ হতে পারে। 

Advertisement

POST A COMMENT
Advertisement