গোপন ক্যামেরাSpy Camera App: শপিং মলের ট্রায়াল রুম বা হোটেলের ঘরে কোথাও লুকোনো ক্যামেরা আছে নাকি? তা বোঝার জন্য সাহায্য করবে একটি অ্যাপ। একটি নতুন ফিচার নিয়ে এসেছে চিনা স্মার্টফোন কোম্পানি Oppo। যারা প্রচুর ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই অ্যাপটি খুবই উপকারী। ColorOS অপারেটিং সিস্টেমের একটি নতুন আপডেটের মাধ্যমে এটি চালু করা হয়েছে। এর মাধ্যমে গোপন ক্যামেরা সনাক্ত করা যাবে।
Oppo Find X5 এবং Find X5 Pro-তে 'Spy Camera'-র অ্যাপ মিলবে
Oppo-র ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X5 এবং Find X5 Pro-তে 'Spy Camera'-র অ্যাপটি পাওয়া যাচ্ছে। অনেক সময় চেঞ্জিং রুম, স্পা, পাবলিক ওয়াশরুম বা হোটেলের ঘরে এইধরনের ক্যামেরা গোপনে রেখে দেওয়া হয়, এবং রেকর্ড করা হয়।
এমন পরিস্থিতি থেকে বাঁচতে এবার সমাধান বের করল Oppo। নতুন ColorOS সংস্করণের সঙ্গে, ব্যবহারকারীরা ঘরে থাকা স্পাই ক্যামেরা ওয়ারলেস সিগন্যাল দিয়ে স্ক্যান করতে পারে। এর পদ্ধতিটি এমনভাবে তৈরি করা হয়, যা বিশেষভাবে লুকোনো ইলেকট্রনিক আইটেম খুঁজে বের করার জন্য ডিজাইন করা হয়েছে।
চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-এ এই বিষয়ে তথ্য দিয়ে Oppo জানিয়েছে, ColorOS 12.1 দিয়ে লুকোনো ক্যামেরা খুঁজে বের করা যাবে।Find X5 স্মার্টফোনে 'হিডেন ক্যামেরা ডিটেকশন' অ্যাপের মাধ্যমে এই ফিচারটি অ্যাক্সেস করা যাবে।
বর্তমানে বিটা সংস্করণে চলছে
এই অ্যাপটির বর্তমানে বিটা সংস্করণে চলছে। এটি ডাউনলোড করার পরে, ব্যবহারকারীকে ফোনের Wi-Fi এবং হটস্পট বন্ধ রাখতে হয়, যাতে স্পাই ক্যামেরাটি স্ক্যান করা যায়।
এমনকি, ঘরের আলো বন্ধ করেও ক্যামেরাটি খোঁজা যেতে পারে। স্পাই ক্যামেরার মধ্যে এমন একটি সেন্সর আছে যা ফোন সরাতে গেলে বিপের শব্দ বাড়বে এবং দূরে সরে গেলে শব্দ কমে যাবে। তবে কবে বাজারে এই অ্যাপটি আসে তারই অপেক্ষা।